Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পুজোয় ১০টি গান লিখলেন মমতা, মোট গানের সংখ্যা কত হল

প্রতিবারই পুজোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার অন্যথা হল না।

পুজোয় ১০টি গান লিখলেন মমতা, মোট গানের সংখ্যা কত হল

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 2 October 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারই পুজোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার অন্যথা হল না।

এবারের পুজোয় মোট ১০টি গান লিখলেন তৃণমূল নেত্রী। এদিন জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে নিজেই একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দেবীপক্ষ শুরু হচ্ছে, মা সবাইকে ভাল রাখুন। সবাইকে সুস্থ রাখুন।

মমতা জানান, এবারের পুজোয় তাঁর ১০টি গান প্রকাশিত হল। খানিক থেমে নিজেই জানান, এখনও পর্যন্ত তাঁর ১৩০টি গান প্রকাশিত হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি প্রকল্পের গান।

মুখ্যমন্ত্রীর কথায়, "সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আমি একটা করে গান লিখি। সেগুলো বাদ দিয়ে সংখ্যাটা ১৩০।"

পুজোর শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে কো-অর্ডিনেট করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, সকলকে বলব, পুজোর সময় ভিড়ের মধ্যে শিশু, প্রবীণ এবং মা-বোনেদের দিকে বাড়তি খেয়াল রাখবেন।


```