Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সংসদে সাঁড়াশি আক্রমণের ছক, আজ তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা

রাজনৈতিক মহলের মতে, বাদল অধিবেশনের মাঝে মমতার এই জরুরি বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

সংসদে সাঁড়াশি আক্রমণের ছক, আজ তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 August 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: সংসদের বাদল অধিবেশন জুড়ে উত্তাল পরিস্থিতি। ‘অপারেশন সিঁদুর’ থেকে শুরু করে বিহারের ভোটার তালিকা বিতর্ক— একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছে বিরোধীরা। আর এই পরিস্থিতিকে আরও চড়া সুরে ব্যবহার করতে এবার নিজের দলকেও যুদ্ধসাজে প্রস্তুত করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার বিকেল সাড়ে ৪টেয় রাজ্যসভা ও লোকসভার সমস্ত তৃণমূল সাংসদদের (TMC MP) নিয়ে ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) বসবেন দলনেত্রী। কীভাবে সংসদের ভিতরে ও বাইরে কেন্দ্রের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ জারি রাখা যায়, কোন ইস্যুগুলিকে সামনে রেখে প্রতিবাদ তীব্রতর করা যায়—সেই রণকৌশলই এদিন স্থির হবে বলে খবর।

বিশেষ করে বিহারের ভোটার তালিকায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’-এর জেরে ৬৫ লক্ষ মানুষের নাম যাওয়ার ঘটনা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিরোধীরা সরাসরি অভিযোগ করেছে, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। প্রকৃত ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেই দাবি। এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে একাধিক বিরোধী দল। তৃণমূলও তাতে শামিল হচ্ছে।

তবে শুধু তাই নয়। সংসদে জোরাল সুরে উঠে এসেছে আরও একাধিক ইস্যু। দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি, গ্রেফতারি, এমনকি শারীরিক নিগ্রহের ঘটনার বিরুদ্ধেও কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল। পাশাপাশি কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, বকেয়া জিএসটি ক্ষতিপূরণ—এসব ইস্যুও তৃণমূল সাংসদদের নিশানায় রয়েছে।

তৃণমূল সূত্রের খবর, এদিনের বৈঠকে শুধু সংসদীয় কৌশল নয়, রাজনৈতিক বার্তাও দিতে পারেন দলনেত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার উপর ‘আক্রমণ ও অবহেলা’, এবং উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনাও আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে।

রাজনৈতিক মহলের মতে, বাদল অধিবেশনের মাঝে মমতার এই জরুরি বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সংসদে অন্যান্য বিরোধী দলের সঙ্গে কীভাবে সমন্বয় বজায় রেখে যৌথ আন্দোলনে শামিল হওয়া যায়, তার দিশা এবার স্পষ্ট করতে চলেছেন মুখ্যমন্ত্রী নিজেই। পর্যবেক্ষকদের অনেকের মতে, সংসদে সুর আরও চড়াতে তৃণমূল যে কোমর বেঁধে নামছে, আজকের বৈঠক সেই বার্তাই দিচ্ছে।


```