Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাবুলের সৌর লন্ঠনেও না করে দিলেন মমতা, মন্ত্রিসভার বৈঠকে একটু রাগই দেখালেন দিদি

সূত্রের খবর, ওই বৈঠকে বাবুলের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "বাবুল তুমি স্কুলে স্কুলে কী সব সোলার সিস্টেম লাগাচ্ছো শুনলাম! এটা নিয়ে আমাকে একবার জানাবে তো!"

বাবুলের সৌর লন্ঠনেও না করে দিলেন মমতা, মন্ত্রিসভার বৈঠকে একটু রাগই দেখালেন দিদি

শেষ আপডেট: 5 December 2023 20:44

দ্য ওয়াল ব্যুরো: পর্যটন নিগমের ওয়েবসাইট সবে ঘষে মেজে উজ্জ্বল করেছিলেন বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা লোকনাথ বাবা ট্যুরিস্ট সার্কিটের কাজেও হাত দিয়েছিলেন। কিন্তু সে সব পূর্ণতা পাওয়ার আগে সম্প্রতি পর্যটন দফতর থেকে তাঁকে সরিয়ে অচিরাচরিত শক্তি উৎস্য দফতরে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই দফতরে গিয়ে কাজ খুঁজে নিতে গিয়েও বকুনিই জুটল বাবুলের। 

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সূত্রের খবর, ওই বৈঠকে বাবুলের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "বাবুল তুমি স্কুলে স্কুলে কী সব সোলার সিস্টেম লাগাচ্ছো শুনলাম! এটা নিয়ে আমাকে একবার জানাবে তো!"

অর্থাৎ বাবুল যে সোলার সিস্টেম লাগানোর প্রকল্পে হাত দিয়েছেন, সে কথা মুখ্যমন্ত্রীরই গোচরে ছিল না। এমনিতে রাজ্যে অর্থ সংকট তীব্র। স্কুলে পরিকাঠামো ক্ষেত্র আরও অনেক রকম চাহিদা ও অগ্রাধিকার রয়েছে। নবান্ন সূত্রের মতে, রাজ্যের অর্থ সংকট রয়েছে। বিক্ষিপ্ত ভাবে কিছু স্কুলে সোলার সিস্টেম লাগালে, সব জায়গা থেকেই আবেদন আসতে শুরু করবে। সুতরাং ব্যাপারটা নিয়ে আগাম আলোচনা জরুরি ছিল। 

জানা গিয়েছে, বাবুলকে এই প্রশ্ন করার পরই মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে তাকান মুখ্যমন্ত্রী। তার পর জিজ্ঞেস করেন, "এসবে কাজ হয় আদৌ?" তখন অরূপ বলেন, "না তেমন কিছু লাভ হয় না।" মুখ্যসচিবও অরূপের কথায় সম্মতি দিয়ে ঘাড় নাড়েন বলে খবর। এরপর মমতা বাবুলকে ফের বলেন, "এসব তো একটু আমাকে জানাবে।"

এ ব্যাপারে বাবুল সুপ্রিয়কে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি। বাবুলের প্রতিক্রিয়া পাওয়া গেলে প্রতিবেদনে আপডেট করা হবে। 

বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাবুল সুপ্রিয় যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন রাজ্য রাজনীতিতে সাড়া পড়ে গিয়েছিল। বাবুলও মাঠ জুড়ে খেলছিলেন। এমনকী তাঁকে ফুটবলের জার্সি পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবারের মাঠেও খেলতে দেখা যায়। কিন্তু ইদানীং তেমন আর দেখা যাচ্ছে না।

সম্প্রতি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সন্মিলনীর অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। মঙ্গলবার সন্ধেয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে গান গাইতেও দেখা যায়নি বাবুলকে। সব মিলিয়ে সময় যেন ভাল যাচ্ছে না তাঁর।


```