Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমরা সিঙাড়া-জিলিপি খেতে বারণ করিনি, করবও না: মমতা

সিঙাড়া ও জিলিপি খাওয়া নিয়ে কেন্দ্রীয় নির্দেশ মানবে না রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ নয় বলেই মত তাঁর।

আমরা সিঙাড়া-জিলিপি খেতে বারণ করিনি, করবও না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 15 July 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের একটি নির্দেশ ঘিরে নতুন বিতর্কে উত্তাল রাজ্য। বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এখন থেকে সিঙাড়া বা জিলিপির মতো খাবার খাওয়ায় আগল বসতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার এক সরকারি অনুষ্ঠানে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় টুইট করেন, ‘এটা পশ্চিমবঙ্গ সরকারের কোনও বিজ্ঞপ্তি নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সব বিষয়ে হস্তক্ষেপ করি না। আমরা এই নির্দেশ কার্যকর করব না।’

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট যে, কেন্দ্রের এমন কোনও স্বাস্থ্যবিধি রাজ্যে কার্যকর করার পক্ষে রাজ্য প্রশাসন নেই। রাজ্যের মানুষ কী খাবেন, কী খাবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁদের নিজস্ব—এমনটাই বার্তা দিলেন তিনি।
এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘সিঙ্গাড়া আর জিলিপি শুধু বাংলার নয়, গোটা ভারতের আবেগ। এগুলি অন্যান্য রাজ্যেও সমান জনপ্রিয়। সেইসব রাজ্যের মানুষও এই খাবার ভালোবাসেন।’

তিনি এও জানান, মানুষের ব্যক্তিগত খাদ্যাভ্যাসে সরকার হস্তক্ষেপ করা উচিত নয়। মুখ্যমন্ত্রীর মতে, কোনও খাবার স্বাস্থ্যকর কি না, সেই সিদ্ধান্ত একজন নাগরিক নিজেই নেবেন। সরকারের কাজ সচেতনতা ছড়ানো, নিষেধাজ্ঞা চাপানো নয়।

গত কয়েকদিন ধরেই জানা যাচ্ছে, ‘ট্রান্স ফ্যাট’-যুক্ত খাবার এবং অতিরিক্ত তেল-মিষ্টিযুক্ত খাবারের বিরুদ্ধে অভিযান চালাতে চায় স্বাস্থ্য মন্ত্রক। সেই প্রেক্ষিতেই সিঙ্গাড়া, জিলিপি, বেগুনি ইত্যাদি খাবারের প্রতি নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে জল্পনা ছড়ায়।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কার্যত স্পষ্ট করে দিল, এই ধরনের নির্দেশ এ রাজ্যে মানা হবে না, এবং মানুষকে তাঁদের নিজস্ব খাদ্যপছন্দের স্বাধীনতা দেওয়া হবে।


```