Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাস্তায় সরকারি বাস কমছে, তবু তেলের জন্য খরচ বাড়ছে কেন? প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

সরকারি দফতরের অপচয় নিয়ে মাস খানেক আগে নবান্নের বৈঠকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাস্তায় সরকারি বাস কমছে, তবু তেলের জন্য খরচ বাড়ছে কেন? প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 6 August 2024 19:46

দ্য ওয়াল ব্যুরো: সরকারি দফতরের অপচয় নিয়ে মাস খানেক আগে নবান্নের বৈঠকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারে বিদ্যুতের অপচয় নিয়ে প্রকাশ্যে সরকারি অফিসের একাংশ কর্তা থেকে কর্মীর উদাসীন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

এবার পরিবহণ দফতরের রিভিউ মিটিং থেকে বড় প্রশ্ন তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, নবান্নের বৈঠকে পরিবহণ দফতরের কর্তাদের উদ্দেশে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, "রাস্তায় সরকারি বাস কমছে, তবু তেলের জন্য খরচ বাড়ছে কেন?"

সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মাইনে দিতে সমস্ত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আয় বাড়ছে না। এরপরই তিনি বাসের খরচ বৃদ্ধি নিয়ে গুরুতর ওই প্রশ্ন তোলেন।

পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, সরকারি বাসের আয় বাড়াতে বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে অনেকেই এখন ইলেকট্রিক পরিবহণের দিকে ঝুঁকছেন। রাজ্যের তরফেও ১ হাজার ১৮০টি ইলেকট্রিক বা বা ই-বাস কেনা হয়েছে। কিন্তু এ ব্যাপারে সুপ্রিমকোর্টে মামলা চলার দরুণ বাসগুলি এখনও নামাতে পারেনি রাজ্য। মামলার রায় সরকারের অনুকুলে গেলে ওই বাসগুলি নামাতে পারলে পরিবহণ দফতরের আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। 


```