Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিকাশবাবু তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ল ইয়ার! ভাবছি নোবেলের জন্য সুপারিশ করব: মমতা

"এই রায়টা যিনি প্রথম দিয়েছিলেন তিনি বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন। সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি!"

বিকাশবাবু তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ল ইয়ার! ভাবছি নোবেলের জন্য সুপারিশ করব: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্য।

শেষ আপডেট: 3 April 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Corruption Case) সূত্র ধরে এবার সিপিএমের বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikas Ranjan Bhattacharya) তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

২০১৬ এসএসসি-র (26,000 Job Cancellations) শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে আদালতে সওয়াল করেছিলেন বিকাশবাবু। ওই মামলায় গত বছর পুরো প্যানেলটাই বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায় বহাল রেখেছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই এদিন সাংবাদিক বৈঠক থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে একহাত নিয়ে কটাক্ষের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেসটা করেছিলেন বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ল ইয়ার! উনি কেন এখনও নোবেল প্রাইজ পাচ্ছেন না জানি না! পাওয়া উচিত! ভাবছি একটা রেকমেন্ডেশন করব!"

এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নাম না করে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই রায়টা যিনি প্রথম দিয়েছিলেন তিনি বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন। সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি!"

এক হাত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন সুকান্ত। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "মামলা করার সময় জানতেন না, যোগ্যদেরও চাকরি বাতিল হতে পারে! সরকারকে তো ভাববার সময়ও দিলেন না!"

বাংলার শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিতেই বিজেপি-সিপিএম এই যোগসাজশ করেছে বলেও অভিযোগ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী এও বলেন, "আমি বিশ্বাস করি সিপিএম-বিজেপি যৌথভাবে এই কাজটা করিয়েছে। এর প্রভাব ওরা আগামীদিনে আরও ভালভাবে পাবে!"

বাম আমলে চিরকুটে চাকরির প্রসঙ্গও টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সিপিএম নিজেদের আমলে কী করতেন? চিরকুটে চাকরি দিতেন! কই তার বেলা তো তদন্ত হয় না। কেন, শুধু বাংলাকে টার্গেট করা হবে?"


```