Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্যালাইন কাণ্ড: সাসপেনশন উঠল মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওই জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, জানান মমতা।

স্যালাইন কাণ্ড: সাসপেনশন উঠল মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 February 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: সাসপেনশন উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ কাণ্ডে (Medinipur Saline Case) সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)। সোমবার ধনধান্যে চিকিৎসক সম্মেলনে যোগ দিয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, ওই জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবে সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। রাজ্যের রিপোর্টে বলা হয়েছিল, ঘটনার দিন আরএমও এবং কল ডিউটিতে যে ডাক্তাররা ছিলেন তাঁরা ওটিতে দেখতে যাননি। জুনিয়র ডাক্তারদের নিয়ে অপারেশন করা হয়েছিল। অ্যানাস্থেসিয়া সিনিয়র ডাক্তারদের দিয়ে দেওয়ার কথা ছিল তবে সেটাও পিজিটিকে দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পুরো প্রক্রিয়ায় গাফিলতি ছিল।

এই ইস্যুতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য ছিল, যাঁদের জন্য এই কাণ্ড হয়েছে, তাঁদের রাখা যাবে না। তাঁদের হাতে অন্য রোগীরও ক্ষতি হতে পারে। সেই ঝুঁকি নেওয়া যাবে না। কিন্তু সোমবার চিকিৎসক সম্মেলনে তিনি বলেন, ''গাফিলতি অবশ্যই ছিল। সেটা তদন্ত হচ্ছে। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল। তাদের রিপোর্টও পুলিশ পেয়েছে। এটাও ঠিক, তাঁরা এখনও পাকাপোক্ত হয়নি। তাদের ওপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফা ভাবে। তাই তাঁদের ভবিষ্যতের কথা ভেবে আমি সাসপেনশন তুলে নিচ্ছি।'' 

মেদিনীপুর কাণ্ডের জেরে সাসপেন্ড করা হয়েছিল ডক্টর দিলীপ কুমার পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর হিমাদ্রী নায়েক, ডক্টর মহম্মদ আলাউদ্দিন, ডক্টর জয়ন্ত কুমার রাউত (এমএসভিপি), ডক্টর পল্লবী ব্যানার্জী (সিনিয়র আরএমও), ডক্টর মৌমিতা মণ্ডল (পিজিটি) ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু (পিজিটি), ডক্টর সুশান্ত মণ্ডল (ফার্স্ট ইয়ার পিজিটি), ডক্টর পূজা সাহা (ফার্স্ট ইয়ার পিজিটি), ডক্টর মনীশ কুমার (ফার্স্ট ইয়ার পিজিটি), ডক্টর জাগৃতি ঘোষ (সেকেন্ড ইয়ার পিজিটি)-কে। 

এর পাশাপাশি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। ইন্টার্ন, হাউজস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের ১০ হাজার টাকা বেতন বাড়ানো হচ্ছে। শুধু তাই নয় মমতা জানান, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা করে বাড়ানো হবে।


```