Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না!’ তৃণমূল কর্মীদের সতর্ক করে বরানগরের ভয়ংকর স্মৃতির কথা শোনালেন মমতা

রবিবার ছাতনার নির্বাচনী মঞ্চ থেকে দলীয় কর্মীদের তিনি বলেন, “ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না।”

‘ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না!’ তৃণমূল কর্মীদের সতর্ক করে বরানগরের ভয়ংকর স্মৃতির কথা শোনালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 April 2026 17:48

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রামের জনসভা থেকে ফেরার পথে ওআরএস (ORS) ভেবে ভুল করে ঘাস মারার বিষ পান করেছিলেন তৃণমূল কর্মীরা (TMC)। বর্তমানে হাসপাতালে আপাতত স্থিতিশীল ন’জন। শনিবারের এই মর্মান্তিক ঘটনাকে হাতিয়ার করেই কর্মী-সমর্থকদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার ছাতনার নির্বাচনী মঞ্চ থেকে দলীয় কর্মীদের তিনি বলেন, “ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না।”

এ দিন ঝাড়গ্রামের ঘটনার উল্লেখ করে মমতা বলেন, “ভোটের সময় সব দেখে শুনে খাবেন। আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমি বাইরে এক কাপ চাও খাই না।” নিজে তিনি কতটা সতর্ক, তা বোঝাতে গিয়ে বরানগরের এক পুরনো ঘটনার স্মৃতি উসকে দেন তিনি। নেত্রীর কথায়, “সিপিএম-এর (CPM) আমলে এত মার খেয়েছি যে প্রাথমিক চিকিৎসা এখন নিজে বুঝি। একবার বরানগরের এক মিটিংয়ে চা খাওয়ার পর দেখলাম মাথা ঘুরছে, গা-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজের কাছে থাকা ওষুধ খেয়ে সে বার ঠিক হয়েছিলাম। সেই থেকে বাইরে কিছু খাই না।”

শনিবার ঝাড়গ্রামে তৃণমূলের জনসভা (West Bengal Assembly Election 2026) শেষে ফেরার পথে একটি বাসে ওআরএস-এর পাউডার ভেবে একটি প্যাকেট খুলে জলে মিশিয়ে খেয়ে নেন কর্মীরা। বাসের মধ্যে ওই বিষাক্ত কীটনাশক এল কোথা থেকে, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি কেউ চক্রান্ত করে বাসে বিষের প্যাকেট রেখেছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতারা। এই প্রেক্ষিতেই মমতা এ দিন বিশেষ করে রাজনীতিক, চিকিৎসক এবং পুলিশ-প্রশাসনের কর্তাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন। তাঁর আশঙ্কা, ২৪ ঘণ্টা কাজে ব্যস্ত থাকা মানুষদের নিশানা করে কেউ বিষাক্ত খাবার খাইয়ে দিতেই পারে।

জঙ্গলমহলের কর্মীরা যাতে কোনও ফাঁদে পা না দেন, সে দিকে কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী। তিনি সাফ জানান, খাবারের মাধ্যমে যে কোনও সময় ক্ষতি করার চেষ্টা হতে পারে। তাঁর কথায়, “আমি নিজে বাইরে খাওয়ার আগে দেখে নিই জিনিসটা ঠিক কি না। আপনারা ওড়িশা বা বাইরে থেকে আসা লোকেদের দেওয়া খাবার বা জল ভুলেও খাবেন না।”


```