Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নন্দীগ্রাম দিবসে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর, শুভেন্দু লিখলেন, 'শহিদদের বলিদান ভুলবে না...'

'শহিদদের বলিদান, ভুলবে না নন্দীগ্রাম... বশ্যতা বিরোধের সংগ্রাম, আজও ভুলিনি নন্দীগ্রাম।' পুলিশের গুলিতে প্রাণ হারানো সেই ১৪ জন শহিদকে স্মরণ করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। 

নন্দীগ্রাম দিবসে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর, শুভেন্দু লিখলেন, 'শহিদদের বলিদান ভুলবে না...'

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 March 2026 09:35

দ্য ওয়াল ব্যুরো: ১৪ মার্চ, ২০০৭! বাংলার রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯ বছর আগে এই দিনে জমি রক্ষার দাবিতে নন্দীগ্রাম আন্দোলনের (Nandigram Andolon) সময়ে পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল। রাজনৈতিক মহলের একাংশ মনে করেন, ২০১১-র শাসনক্ষমতার পালাবদলে এই নন্দীগ্রাম দিবসের (Nandigram Diwas) ভূমিকা প্রচুর। পুলিশের গুলি চালানো নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। প্রতিবারের মতো এবারেও শহিদদের স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, 'নন্দীগ্রাম দিবসে (Nandigram Diwas) নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।' বিভিন্ন সভা, সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী এর আগেও ১৪ মার্চ দিনটিকে 'বাংলার রাজনীতির কালো দিবস' বলে উল্লেখ করেছেন।

'শহিদদের বলিদান, ভুলবে না নন্দীগ্রাম... বশ্যতা বিরোধের সংগ্রাম, আজও ভুলিনি নন্দীগ্রাম।' পুলিশের গুলিতে প্রাণ হারানো সেই ১৪ জন শহিদকে স্মরণ করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তিনি লেখেন, অভিশপ্ত ১৪ই মার্চ ২০০৭... বশ্যতা বিরোধী নন্দীগ্রাম জমি রক্ষার আন্দোলনে তৎকালীন পুলিশ ও হার্মাদ বাহিনীর নৃশংস আক্রমণে নিহত নন্দীগ্রামের শহিদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি।'

২০০৮ সাল থেকেই তৃণমূলের নেতৃত্বে ভুমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ১৪ মার্চ দিনটিকে 'নন্দীগ্রাম দিবস' হিসেবে পালন করে আসছে। সেইসময় তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী, তিনিও এই নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরেই রাজ্য রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) কয়েকমাস আগেই তিনি যোগ দেন বিজেপিতে। বর্তমানে তিনি বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক (Nandigram MLA)। গত কয়েক বছর ধরে এই দিনে বিজেপির তরফেও পৃথক কর্মসূচি পালন করা চলছে। আজও সেই কর্মসূচি ঘিরে রাজনৈতিক পারদ চড়তে পারে বলেই অনুমান।  
 


```