Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'বলছে কোনও ভাষাই নয়! বাংলা ছাড়া ভারত হয়, না পৃথিবী?' কামারপুকুর থেকে প্রশ্ন মমতার

দিল্লি পুলিশ বাংলা ভাষাকে অপমান করে তাকে 'বাংলাদেশি ভাষা' বলে অপমান করেছে বলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা দিয়ে বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেছেন - বাংলা বলে আদতে কোনও ভাষাই নেই! 

'বলছে কোনও ভাষাই নয়! বাংলা ছাড়া ভারত হয়, না পৃথিবী?' কামারপুকুর থেকে প্রশ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 August 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার তিনি প্রথমে যান কামারপুকুরে (Kamarpukur)। সেখানে প্রথমে একটি ত্রাণ শিবিরে শরণার্থীদের খাবার পরিবেশন করে খাওয়ান, তারপর রামকৃষ্ণ মঠে (Ramkrishna Math) ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই ফের একবার উঠে আসে বাংলা ভাষা প্রসঙ্গ। নাম না করেই বিজেপিকে (BJP) নিশানা করেন তিনি।

দিল্লি পুলিশ বাংলা ভাষাকে অপমান করে তাকে 'বাংলাদেশি ভাষা' বলে অপমান করেছে বলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা দিয়ে বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেছেন - বাংলা বলে আদতে কোনও ভাষাই নেই! সেই কারণে রাজ্য রাজনীতি তোলপাড়। এদিন কামারপুকুরের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বলেন, ''ওরা জানে ধর্মের মানে কী? আর বলে দিচ্ছে বাংলা নামে কোনও ভাষা (Bengali Language) নেই!''

গোটা রাজ্যে নয়, ভারত তথা বিশ্বে বাঙালিদের অবদানের কথা মনে করান মমতা। বলেন, জাতীয় সঙ্গীত এক বাঙালির লেখা, জাতীয় স্তোত্র বাঙালির লেখা। সব জায়গায় সর্বধর্মসমন্বয়ের কথা বলা থেকে সমাজ সংস্কারের কাজ করেছেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো বাঙালিরা। আর এখন বাঙালিকেই অপমান করা হচ্ছে।

নাম না করে বিজেপিকে আক্রমণ করে মমতার সংযোজন, ওরা ধর্ম মানেই জানে না। এক ধর্ম অন্য ধর্মকে একত্রে করে বাঁচতে শেখায়। বাংলায় তার উদাহরণ রয়েছে। এই প্রেক্ষিতেই তাঁর প্রশ্ন - বাংলা ছাড়া ভারত হয়, না পৃথিবী হয়? তিনি আরও মনে করিয়ে দেন, কোন ধর্ম বা ভাষাকে সম্মান দিতে হবে তা ছোটবেলায় বাবা-মা শিখিয়ে দিয়েছেন। নতুন করে কারও থেকে কিছু শেখার নেই। 

প্রসঙ্গত, কামারপুকুর থেকে ঘাটালের দিকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে জলবন্দি মানুষদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপরেই ঝাড়গ্রাম যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন।


```