Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জেলে পাঠানোর হুমকি দিচ্ছে, আমি এখানে আছি, তোমাকে পাঠাব', নাম না করে শাহকে নিশানা মমতার

বাংলায় এসআইআর করে আদতে ন্যায্য নাম বাদ দেওয়া হচ্ছে - তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ নতুন নয়। বড়জোড়ার সভা থেকে বিগত ২ মাসে একাধিক বিএলও-র মৃত্যুর প্রসঙ্গ তুলে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চাপ নিতে পারছে না বলে অনেকে মারা গেছেন।

'জেলে পাঠানোর হুমকি দিচ্ছে, আমি এখানে আছি, তোমাকে পাঠাব', নাম না করে শাহকে নিশানা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 December 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) অমিত শাহ (Amit Shah) সাংবাদিক বৈঠক করার পরই বড়জোড়ার সভা থেকে তাঁকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য একদিকে যেমন উঠে এল অনুপ্রবেশকারী (Illegal Immigrants) ইস্যু, তেমনই এসআইআর (SIR) নিয়ে তাঁকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন তিনি।

বাংলায় এসআইআর (SIR in West Bengal) করে আদতে ন্যায্য নাম বাদ দেওয়া হচ্ছে - তৃণমূল কংগ্রেসের (TMC) এই অভিযোগ নতুন নয়। বড়জোড়ার সভা থেকে বিগত ২ মাসে একাধিক বিএলও-র মৃত্যুর (BLO Deaths) প্রসঙ্গ তুলে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''চাপ নিতে পারছে না বলে অনেকে মারা গেছেন। তাদের জোর করে বলেছিল নাম কাটতে নাহলে জেলে পাঠিয়ে দেবে। এত সাহস।'' মমতার পাল্টা হুঁশিয়ারি, ''আমি আছি এখানে, তোমাকে জেলে (Jail) পাঠাব।''

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে বলেও সরব হন মমতা। অভিযোগ, কমিশনের অফিসে বিজেপির আইটি সেলের লোক বসে রয়েছে। নামের ইংরেজি বানানের রকমফেরের জন্য নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর হুঙ্কার, ন্যায্য লোকের নাম বাদ গেলেই আন্দোলন করা হবে। বাংলাতে তো বটেই, দিল্লিতে গিয়েও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহের (Amit Shah) অভিযোগ ছিল, জমি দিতে রাজ্য সরকার (TMC Govt) গড়িমসি করছে। রাজ্য সরকারের কাছে জমি চেয়েও পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, “সাত সাতটা চিঠি মমতাজিকে লিখেছি। গত ছয় বছরে স্বরাষ্ট্রসচিব তিন বার বাংলায় এসে বৈঠক করেছেন। তার পরেও তৃণমূলের সরকার জমি দিচ্ছে না।”

এই প্রসঙ্গেই মমতার উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, “কোন রাজ্য সীমান্ত সুরক্ষার (Border Security) জন্য জমি দিতে চায় না - আপনাদের সরকারই দেয় না। অনুপ্রবেশ হলে রাজ্য পুলিশ কেন তাদের খুঁজে বার করে না? কেন অন্য রাজ্যে এই সমস্যা নেই?”

এর পাল্টা দিয়ে মমতা বড়জোড়ার সভা থেকে প্রশ্ন করেন, “শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?” তার পরেই পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “পহেলগামে কী ঘটেছিল, সেখানে আপনারা কী করছিলেন?”

এদিকে এদিন রাজ্য সফরে এসে ‘স্বপ্নের বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। সেই বক্তব্যের পাল্টা দিতে গিয়ে নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভোট এলেই ওরা সোনার বাংলা গড়ার কথা বলে। কিন্তু সোনার বাংলা নয়, ওরা ধ্বংসের বাংলা গড়তে চায়।” 


```