Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিলেন মমতা, উত্তরবঙ্গে মহীশূর মডেল চান মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্পায়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যখন খোঁটা দিচ্ছেন বিরোধীরা, তখন বৃহস্পতিবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডেকে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র তথা আইটি হাব গড়ে তুলবে রাজ্য।

রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিলেন মমতা, উত্তরবঙ্গে মহীশূর মডেল চান মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 23 November 2023 20:35

রফিকুল জামাদার

রাজ্যে শিল্পায়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যখন খোঁটা দিচ্ছেন বিরোধীরা, তখন বৃহস্পতিবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডেকে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র তথা আইটি হাব গড়ে তুলবে রাজ্য। রাজারহাটে যেভাবে আইটি শিল্পতালুক গড়ে উঠেছে, তেমনই নয়া তথ্য প্রযুক্তি তালুক গড়ে তোলা হবে রাজ্যের উত্তরে। এ ব্যাপারে সিনিয়র আইপিএস অফিসার তথা তথ্য প্রযুক্তি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রের খবর, এ ব্যাপারে রাজীব কুমারকে একটি খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে উপযুক্ত জমির সন্ধানের জন্যও এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ডিসেম্বর মাসের ৬ তারিখ উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠকের আয়োজনও করা হচ্ছে। সূত্রের দাবি, ওই সফরে গিয়ে আইটি হাবের ব্যাপারে ঘোষণাও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জমি চিহ্নিত করার জন্য জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি।

দেশে এই মডেল নতুন নয়। কর্নাটকে একদা বেঙ্গালুরু শহর আইটি হাব বলে পরিচিত ছিল। ক্রমশ পরিধি বাড়িয়েছে কর্নাটক। বেঙ্গালুরুর পর মহীশূর ও ম্যাঙ্গালোরেও তথ্য প্রযুক্তি শিল্প তালুক গড়ে উঠেছে। তার ফলে মহীশূর ও ম্যাঙ্গালোরেও অর্থনৈতিক কার্যকলাপ বেড়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তা ছাড়া রাজ্যের রাজস্ব আদায়ও বেড়েছে।

উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা নিয়ে সেখানকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। বাম জমানা থেকে সেই ক্ষোভ বা অসন্তোষ রয়েছে। তাই রাজ্যে সরকার গঠনের পর উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটনের বিকাশের জন্য কিছু পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে সেখানে। তা ছাড়া প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য নতুন জেলাও হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যতবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন, তাঁর আগে আর কোনও মুখ্যমন্ত্রী তা করেননি।

কিন্তু এরপরেও সেখানকার মানুষের অসন্তোষ যে পুরোপুরি গিয়েছে তা নয়। তা হাতিয়ার করে জন বারলার মতো বিজেপি নেতারা বিচ্ছিন্নতার মনোভাব উস্কে দেওয়ারও চেষ্টা করেছেন। তা ছাড়া উত্তরবঙ্গে রাজনৈতিক জমি দখলেও অনেকটা সফল হয়েছে বিজেপি।

বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রীদের মধ্যে ছিলেন, অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক প্রমুখ। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ বেশ কিছু দফতরের প্রধান সচিবকেও বৈঠকে ডাকা হয়েছিল।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গে আইটি হাব গড়ে তোলার ব্যাপারে যেন ঢিলেমি না হয়। সময় বেঁধে খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। হতে পারে, রাজীব কুমার এ ব্যাপারে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে প্রস্তাব তৈরি করলে তা মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।

নবান্নের ওই কর্তার কথায়, উত্তরবঙ্গ আইটি হাবের জন্য অনুকূল। কারণ, সেখানে পরিবেশ মনোরম। তা ছাড়া ট্রেন ও বিমান পথে যোগাযোগেরও সমস্যা নেই। ঠিক এই কারণেই কর্নাটক সরকার বেঙ্গালুরুর পর মহীশূর ও ম্যাঙ্গালোরকে তথ্য প্রযুক্তি শিল্পের পরবর্তী গন্তব্য হিসাবে বেছে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই পথে হাঁটতে চাইছেন।


```