Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

২০ বছরেও নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা করতে পারিনি, লজ্জিত: মমতা

মমতার আক্ষেপ, নেতাজিকে সবাই ভুলে যাচ্ছেন। শুধুমাত্র রাজনীতি ছাড়া কিছু হচ্ছে না।

২০ বছরেও নেতাজির জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা করতে পারিনি, লজ্জিত: মমতা

শেষ আপডেট: 23 January 2024 12:59

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকার তথা বিজেপির তীব্র সমালোচনা করেছেন। কেন এখনও পর্যন্ত নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি, সেই প্রশ্ন আরও একবার তুলে দিলেন মমতা। 

এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী নেতাজিকে দেশনায়ক, জাতীয় নেতা বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। মমতার কথায়, ২০ বছর ধরে চেষ্টা করেও তিনি নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করাতে পারেননি। এই কারণে তিনি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। এই প্রসঙ্গেই নাম না করে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, দেশে রাজনৈতিক প্রচারের কারণে ছুটি হয়ে যায় অথচ নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করা হয় না।

রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার বলেছিল নেতাজির মৃত্যুর রহস্য উদঘাটন হবে। কিন্তু তা হয়নি। দেশের দুর্ভাগ্য যে নেতাজির মৃত্যুর দিন কেউ জানতে পারল না। পাশাপাশি নীতি আয়োগের সমালোচনা করে তিনি বলেছেন, এখন তাদের না আছে নীতি, না আছে আয়োগ। এক্ষেত্রে মমতা এও জানিয়েছেন, তাঁদের সরকার ৬৪টি ফাইল প্রকাশ্যে এনেছিল। কিন্তু বিজেপি এত বছরেও কোনও রহস্য উদঘাটন করতে পারেনি।

নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে বিজেপি সরকার, এমনও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, প্ল্যানিংটা এখন হিংসা, ঘৃণায় পরিণত হয়ে গিয়েছে। কেন্দ্র শুধু বিভাজনের রাজনীতি করে বলে কেন্দ্রের শাসক দলকে নিশানা করেন তিনি। মমতার আক্ষেপ, নেতাজিকে সবাই ভুলে যাচ্ছেন। শুধুমাত্র রাজনীতি ছাড়া কিছু হচ্ছে না।


```