Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

এখনই মহুয়াকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না, পরিষ্কার করে জানিয়ে দিলেন মমতা

মহুয়াকে সরানোর আর্জি জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পাঁচ বিধায়ক। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন এখনই মহুয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।

এখনই মহুয়াকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না, পরিষ্কার করে জানিয়ে দিলেন মমতা

মহুয়া মৈত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 December 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরের সাংসদ, তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া মৈত্রর বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন দলেরই নদিয়া জেলার পাঁচ বিধায়ক। 

তাঁদের অভিযোগ ছিল, জেলায় মহুয়া যেভাবে দল পরিচালনা করছেন তাতে তাঁদের পক্ষে সংগঠনের কাজ করা সম্ভব নয়। তাই জেলায় সংগঠনকে রক্ষা করতে হলে মহুয়াকে অবিলম্বে জেলা সভাপতির পদ থেকে সরানো হোক বলেও চিঠিতে লিখেন তাঁরা।

মহুয়াকে সরানোর আর্জি জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পাঁচ বিধায়ক। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন এখনই মহুয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। এই বিষয়ে জেলাওয়ারী বৈঠকে আলোচনা হতে পারে। সোমবার নাকাশিপাড়া, পলাশিপাড়া, তেহট্ট, চাপড়া, কৃষ্ণনগর দক্ষিণের বিধায়করা দেখা করেন মমতার সঙ্গে। 

মহুয়ার বিরুদ্ধে কী অভিযোগ দলের এই পাঁচ বিধায়কের? 

দলীয় সূত্রের খবর, সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে সম্প্রতি নদিয়ার ১৭৮ জন বুথ সভাপতি এবং ১৭ জন অঞ্চল সভাপতি পদে বদল এনেছেন মহুয়া। উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়দের অভিযোগ, এই রদবদলের বিষয়ে সাংগঠনিকস্তরে কোনও আলোচনা করেননি মহুয়া। উপরন্তু জেলায় যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সব লোককেই মহুয়া পদে বসিয়েছেন। 

লোকসভা ভোটের সময় একাংশ বিধায়কের বিরুদ্ধে দলের হয়ে কাজ না করার অভিযোগে প্রকাশ্যে সরব হয়েছিলেন মহুয়া। তাঁর বিরুদ্ধেই জেলায় দলের সমান্তরাল সংগঠন চালানোর বড় অভিযোগ আনেন দলের পাঁচ বিধায়ক।


```