Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শুধু নেগেটিভ খবর করলে মন খুলে মিটিং করব কী করে, এমন করলে আর ডাকব না: মিডিয়াকে মুখ্যমন্ত্রী

মিডিয়ার উদ্দেশে মমতা বলেন, 'মিডিয়াকে বলব, প্লিজ এগুলো পজিটিভ ভাবে দেখুন। নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করবেন না।'

শুধু নেগেটিভ খবর করলে মন খুলে মিটিং করব কী করে, এমন করলে আর ডাকব না: মিডিয়াকে মুখ্যমন্ত্রী

নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 21 November 2024 18:31

দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে কেবলই 'নেগেটিভ' খবর করলে সেই সেই সংবাদমাধ্যমকে আর বৈঠকে ডাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে এমনটাই জানিয়ে দিলেন তিনি। বললেন, 'আপনারা শুধু নেগেটিভ খবর করবেন বললে তো হবে না। তাহলে আপনাদের সামনে মন খুলে মিটিং করব কী করে?'

আজ মূলত মূল্যবৃদ্ধি, আলুর দাম বাড়া এবং তার কারণ হিসেবে নিচুতলার কর্মীদের অসততা-- এই প্রসঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কড়া বার্তা দেন পুলিশ-প্রশাসনকে। তা করতে গিয়েই মিডিয়ার উদ্দেশে মমতা বলেন, 'মিডিয়াকে বলব, প্লিজ এগুলো পজিটিভ ভাবে দেখুন। নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করবেন না।'

এ কথা বলতে গিয়ে খানিক উষ্মাও প্রকাশ করেন তিনি। বলেন, 'আপনারা পজিটিভ ব্যাপারটাকে এড়িয়ে আপনারা শুধু নেগেটিভ খবর করবেন বললে তো হবে না। তাহলে আপনাদের সামনে মন খুলে মিটিং করব কী করে? স্বচ্ছতা মেনে কাজ করব কী করে?'

এখানেই না থেমে তিনি আরও বলেন, 'স্বচ্ছভাবে মিটিং না করলে, কাজের কথা না জানালে, সবাই জানবে কী করে? তাই তো এই মিটিং প্রকাশ্যে করি। নাহলে জনগণই বা জানবে কী করে আমরা কী করছি, কোনটা ভুল, কোনটা ঠিক।'

এতেও শেষ নয়। তিনি সরাসরি বলেন, 'কোনও কোনও চ্যানেল আমার একেবারে বিরুদ্ধে। পরের বার থেকে তাহলে তাঁদের আর ডাকব না মিটিংয়ে। তাঁরা সংগ্রহ করে খবর করবেন নিজেদের মতো।'

সব শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা কেউ মন্ত্রী, কেউ প্রশাসন-- সবাই এখানে দায়িত্ব নিয়ে বসে আছি। হেঁজিপেঁজি কেউ নই। আপনারাও দায়িত্ব নিয়ে কাজ করেন, সেটুকু আমি আশা করব। পরে আমায় বলতে পারবেন না, মিটিংয়ের লাইভ স্ট্রিমিং কেন হচ্ছে না।'


```