Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে রোড শো করবেন মমতা

সিএএ নিয়ে বুধবার দুপুরে শিলিগুড়ি শহরে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। 

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে রোড শো করবেন মমতা

শেষ আপডেট: 12 March 2024 20:03

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলায় এই আইন আটকানোর যাবতীয় চেষ্টা করা হবে। তিনি সকলের আগে পথে নামবেন, এমন কথাও বলেছেন। ঠিক একদিনের মাথায় প্রতিবাদে নামছেন মুখ্যমন্ত্রী । 

সিএএ নিয়ে বুধবার শিলিগুড়ির পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মৈনাক মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত রোড শো-এ অংশ নেবেন তিনি। 

মঙ্গলবার একের পর এক সভা থেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ার পর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ থেকেও সরব হন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই সিএএ মানেন না। এবার এই নয়া আইনের বিরুদ্ধে বুধবার দুপুরে শিলিগুড়ি শহরে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। 

মঙ্গলবার শিলিগুড়িতে সভা শেষ করে রাতে সেখানেই রয়েছেন মমতা। এদিনের সভা থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামিকাল বুধবার শিলিগুড়ি শহরে প্রতিবাদ মিছিল করবেন তিনি। সিএএ এবং এনআরসি- র বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দেবেন। তৃণমূলের তরফে প্রতিটি ধর্মের মানুষকে মিছিলে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।

সোমবারই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হয়েছে। কার্যকর হওয়ার আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, কারও নাগরিকত্ব কাড়তে দেওয়া হবে না। আগেও কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে মমতাকে পথে নেমে প্রতিবাদও করেছেন তিনি। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। 

উল্লেখ্য, যখন সিএএ-এনআরসির প্রস্তাব রেখেছিল মোদি সরকার, তখনও শহর কলকাতায় প্রতিবাদ মিছিল করেছিলেন মমতা। এবার ভোটের আবহে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে মিছিল করবেন তিনি। 


```