Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এত গ্যাস সিলিন্ডার? বার্স্ট করলে বহু মানুষের মৃত্যু হবে, পার্কস্ট্রিটের জতুগৃহ ধরলেন মমতা

যে কাজ পুলিশ, পুরসভা কিংবা দমকল বিভাগের কর্মীদের করার কথা ছিল, সেই কাজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এত গ্যাস সিলিন্ডার? বার্স্ট করলে বহু মানুষের মৃত্যু হবে, পার্কস্ট্রিটের জতুগৃহ ধরলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 1 May 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: যে কাজ পুলিশ, পুরসভা কিংবা দমকল বিভাগের কর্মীদের করার কথা ছিল, সেই কাজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়বাজারের ঘটনাস্থল থেকে আচমকা পার্কস্ট্রিটে হানা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, বিষয়টি তখনও সম্ভবত স্পষ্ট ছিল না মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং দমকল মন্ত্রী সুজিত বসুর কাছে। সেখানকার একটি মার্কেটে তখন রাস্তার পাশে রাখা গুচ্ছ গুচ্ছ গ্যাস ভর্তি সিলিন্ডার। যা দেখে দৃশ্যতই ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বললেন, "ফায়ার ব্রিগেড কী করবে, ধোঁয়া তো নেভাতে পারে না, তারওপর যদি এত গ্যাস সিলিন্ডার (Gas cylinder) বার্স্ট করে, তাহলে তো প্রচুর মানুষের মৃত্যু হবে। দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? আমরা কি রাখতে বলেছি?" 

মুখ্যমন্ত্রীর অদূরে তখন মাথা নীচু করে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, মনোজ ভার্মা, সুজিত বসুরা। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতার মেয়র, কলকাতার পুলিশ কমিশনার আর ফায়ার ব্রিগেড মিনিস্টার এখনই মিটিংয়ে বসবে। রেস্টুরেন্টের লোককে নিয়ে ইর্মাজেন্সি মিটিং করতে হবে। এভাবে ছাদ বন্ধ করে রেস্টুরেন্ট চলতে পারে না।"

গত মঙ্গলবার বড়বাজারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদিন দিঘা থেকে ফিরেই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এলাকায় প্রচুর দাহ্য পদার্থ যত্রতত্র পড়ে থাকা নিয়ে প্রশ্নও তোলেন। সেখান থেকে ফেরার পথে পার্কস্ট্রিটের মার্কেটে ঢুকে পড়েন তিনি।

মুখ্যমন্ত্রী কীভাবে জানলেন সংশ্লিষ্ট এলাকাটি জতুগৃহে পরিণত হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পার্কস্ট্রিটে ছাদ বন্ধ করে গড়ে ওঠা এই হোটেলে তাঁর এক পরিচিত কিছুদিন আগে এসেছিলেন। তিনিই দেখেন এভাবে থরে থরে সাজানো রয়েছে গ্যাস সিলিন্ডার। এদিকে সংশ্লিষ্ট বহুতলে চার পাঁচ হাজার কর্মী রয়েছেন। 

মুখ্যমন্ত্রীর কথায়, "সে আমাকে বলেছিল একটা স্বল্প পরিসর সিঁড়ি আর একটা ছোট্ট লিফট, যাতে ২ জনের বেশি ওঠা যায় না। সেখানে এভাবে গ্যাস সিলিন্ডার থরে থরে সাজানো. আগুন লেগে গেলে মানুষ নামবে কী করে?" পুরসভা, দমকল এবং পুলিশকেও এভাবে সারপ্রাইজ ভিজিট করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, মানুষকেও বলব সজাগ থাকুন, প্রয়োজনে আমাদের খবর দিন।


```