Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

২০২৬-এর ভোট প্রস্তুতি, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সব স্তরের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক মমতার

বৈঠকের মূল এজেন্ডা হল, রাজ্যের বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন প্রকল্পের প্রচার কৌশল, সাংগঠনিক পরিবর্তন ও দলকে আরও শক্তিশালী করার ভাবনা, আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ।

২০২৬-এর ভোট প্রস্তুতি, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সব স্তরের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 February 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (2026 Assembly Elections) সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক (West Bengal) অনুষ্ঠিত হবে।

সূত্রের খবর, দলের বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, শাখা সংগঠনের প্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের এই বৈঠকে ডাকা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের কাছে আমন্ত্রণ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের এক বরিষ্ঠ নেতা বলেন, আগামীকালই এই বৈঠকের সমস্ত বিস্তারিত তথ্য, বক্তাদের নাম ও সূচি জানিয়ে দেওয়া হবে সংবাদমাধ্যমকে।

গত নভেম্বরে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা ঘোষণা করেছিলেন যে, দলের সমস্ত স্তরের নেতাদের নিয়ে তিনি আলোচনা করবেন। বিধানসভার বাজেট অধিবেশনের কারণে সেই বৈঠক কিছুটা পিছিয়ে যায়। অবশেষে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে।

বৈঠকের মূল এজেন্ডা হল, রাজ্যের বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন প্রকল্পের প্রচার কৌশল, সাংগঠনিক পরিবর্তন ও দলকে আরও শক্তিশালী করার ভাবনা, আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ।

এ বছরের পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারের আগামী এক বছরের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এবার সেই রূপরেখা বাস্তবায়নের দিকনির্দেশনা দিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। কীভাবে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছনো হবে এবং কীভাবে প্রচার চালানো হবে, সে বিষয়েও নির্দেশ দিতে পারেন দলনেত্রী।

বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে বেশ কিছু রদবদল ইতিমধ্যেই করা হয়েছে। তৃণমূলের শিক্ষক সংগঠন ও অধ্যাপক সংগঠনে বদল আনা হয়েছে। দলীয় সূত্রে খবর, কিছু পুরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদেও পরিবর্তন আসতে পারে। দলের একাংশের মতে, মার্চের প্রথম সপ্তাহেই সাংগঠনিক রদবদল সম্পন্ন করা হতে পারে। সেই সিদ্ধান্তই বৈঠকে গৃহীত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বৈঠক যে ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতিরই অন্যতম অংশ, সে বিষয়ে রাজনৈতিক মহলে কোনও সন্দেহ নেই। এবার দেখার, দলনেত্রী কী বার্তা দেন এবং দলীয় নেতৃত্ব কীভাবে সেই নির্দেশ বাস্তবায়ন করেন।


```