Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জুনিয়র ডাক্তারদের শেষবারের মতো বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, বিকেল ৫টায় কালীঘাটে

ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে  তাঁদের। এদিন সকালে রাজ্যের তরফে ই-মেল এসে পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের কাছে।

জুনিয়র ডাক্তারদের শেষবারের মতো বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, বিকেল ৫টায় কালীঘাটে

শেষ আপডেট: 16 September 2024 13:27

দ্য ওয়াল ব্যুরো: ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে  তাঁদের। এদিন সকালে রাজ্যের তরফে ই-মেল এসে পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের কাছে। তাতে লেখা আছে, এটাই পঞ্চম ও শেষবারের মতো ডাকা হচ্ছে আলোচনায়।

মুখ্যমন্ত্রী কাছ থেকে পাঠানো সেই মেল

এই মেল পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা।  তাঁদের বক্তব্য একমাসেরও বেশি সময় ধরে যে অচলাবস্থা চলছে এখনই তার অবসান হোক, এমনটাই চাইছেন তাঁরা। তবে নিজেদের পাঁচদফা দাবিতেও তাঁরা অনড়। 

এদিন অবশ্য রাজ্যের তরফে পাঠানো ই-মেলে স্পষ্ট করেই লেখা রয়েছে, দু'তরফের পূর্ণ বিশ্বাসের আবহে বৈঠক হবে। তবে বৈঠকের কোনও ভিডিওগ্রাফি বা লাইভ টেলিকাস্ট হবে না। কারণ বিষয়টি বিচারাধীন। 

আরও একটি বিষয় উল্লেখ করা আছে। লেখা আছে, এটিই পঞ্চম ও শেষবারের মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচার জন্য ডাকা হচ্ছে জুনিয়র ডাক্তারদের। মনে করা হচ্ছে, এদিনের আলোচনা যদি কোনও কারণে না হয়, তাহলে সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে দরজা। 

অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার রাজ্যের আবেদনে সাড়া দিয়ে নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। প্রাথমিকভাবে ১৫ জন প্রতিনিধিকে ডাকা হলেও পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তাঁদের ৩২ জন প্রতিনিধিকেই বৈঠকে আসার অনুমতি দেওয়া হয়। বিকেল ৫ টায় বৈঠকের সময়সীমা নির্ধারিত ছিল। তবে ডাক্তারদের বাস পৌঁছয় বিকেল ৫টা ২৩ মিনিটে। এরপর বৈঠক সরাসরি সম্প্রচারের দাবি জানান আন্দোলনকারীরা। এই দাবি মেনে নেয়নি প্রশাসন। তা নিয়ে দীর্ঘক্ষণ টানাপড়েন চলে। রাজ্যের মুখ্যসচিব ও ডিজি নিজে এসে বোঝানোর পরেও রাজি হননি জুনিয়র ডাক্তাররা।  শেষমেশ ভেস্তে যায় বৈঠক। 

তারপরেই শনিবার বৃষ্টিভেজা সকালে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ করে বলেন, "আপনারা আমার ভাইবোন। আমি যদি আপনাদের ধর্না মঞ্চে আসতে পারি, তাহলে আমি বাকিটাও পারব। আমাকে একটু সময় দিন, একদিনে তো পারব না। দুর্নীতি নিয়ে আপনাদের কোনও অভিযোগ থাকলে নিশ্চয়ই তদন্ত করে সাজা দেব। তাই আপনারা কাজে ফিরুন। আমি জোর করে তুলে দিতে চাই না। আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসাবে নয়। আমি আপনাদের আন্দোলনে সমব্যথী। ভাল থাকুন। সুস্থ থাকুন।"

মুখ্যমন্ত্রীর এই আবেদনের পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানান, মুখ্যমন্ত্রী যখন যেখানে বলবেন সেখানেই আলোচনায় বসতে তাঁরা রাজি। নিজেদের অবস্থান জানিয়ে নবান্নে মেলও করেন তাঁরা। এরপরেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তাররা কালীঘাটে পৌঁছলেও তাঁদের দাবি মেনে বৈঠকের সরাসরি সম্প্রচার বা ভিডিও রেকর্ডিং কোনওটাই করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। তাই সেই বৈঠকও ভেস্তে যায়। 


```