Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এসএসকেএম-এ ম্যারাথন অপারেশন! সরকারি হাসপাতালের নজিরবিহীন রেকর্ডে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং কর্মীদের এই অনন্য সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এসএসকেএম-এ ম্যারাথন অপারেশন! সরকারি হাসপাতালের নজিরবিহীন রেকর্ডে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় ও এসএসকেএম হাসপাতাল

শেষ আপডেট: 15 February 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: ম্যারাথন অপারেশন করে নজির গড়েছে এসএসকেএম হাসপাতাল। ১৫ জন চিকিৎসক মিলে ৫ দিনে ১৮৫ জন রোগীর বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করেছেন। যার সব ক'টিই সফল হয়েছে। রাজ্যের বুকে তো বটেই, দেশের ইতিহাসেও এই ঘটনা নজিরবিহীন। সরকারি হাসপাতালের এই সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রীও। 

সরকারি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসার মান নিয়েও রাজ্য নজির গড়েছে, সেই কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, "আমাদের নিজেদের সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতাল এসএসকেএম এক নতুন রেকর্ড গড়েছে! গত ৫ দিনে অপেক্ষমাণ ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে।" 

মুখ্যমন্ত্রী লেখেন, "এটি ছিল একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে অপেক্ষমাণ গলব্লাডার রোগীদের অস্ত্রোপচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং একইসঙ্গে প্রমাণিত হয়েছে যে, যদি আমাদের চিকিৎসকরা একসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে কী অসাধ্য সাধন করা সম্ভব! সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ এই ৫ দিনে আরও ৩৯০টি বড় অস্ত্রোপচার করা হয়েছে, যা এই বিশেষ উদ্যোগের বাইরে।"  

এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং কর্মীদের এই অনন্য সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি এও আহ্বান করেছেন যে, অপেক্ষমাণ রোগীদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য যাতে দেশের সমস্ত হাসপাতাল এই মডেল অনুসরণ করে এবং 'মিশন মোড' উদ্যোগ গ্রহণ করে।

হঠাৎ এমন উদ্যোগের কারণ কী? হাসপাতাল কর্তৃপক্ষর দাবি, নানা কারণে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। এদিকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রোগীর চেয়ে বেশি সংখ্যক রোগীর অস্ত্রোপচার করাও সম্ভব নয়। তাই চাপ কমাতে চিকিৎসকরা সকলে মিলে সিদ্ধান্ত নেন, তাঁরা সকলে একসঙ্গে একাধিক অপারেশন করবেন।

সরকারি হাসপাতালের এমন উদ্যোগে খুশি রোগী ও তাদের পরিজনেরা। তাঁদের কথায়, হাসপাতালের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যাঁরা বলেন সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা হয় না, তাঁদের বলব এসএসকেএম হাসপাতালে এসে দেখে যান, সরকারি চিকিৎসা পরিষেবা কাকে বলে!


```