Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাম জমানার মন্ত্রীকে সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা করলেন মমতা, ছাব্বিশের আগে নয়া মুসলিম মুখ তৃণমূলে

সংখ্যালঘুদের উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসাবে সাত্তারকে নিয়োগ করল নবান্ন।

বাম জমানার মন্ত্রীকে সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা করলেন মমতা, ছাব্বিশের আগে নয়া মুসলিম মুখ তৃণমূলে

মমতা বন্দ্যোপাধ্যায় ও আবদুস সাত্তার

শেষ আপডেট: 5 November 2024 22:29

দ্য ওয়াল ব্যুরো: আমডাঙার প্রাক্তন সিপিএম বিধায়ক আবদুস সাত্তার (Dr. Abdus Sattar) এবার জোড়াফুলে। সাত্তার সাহেব অবশ্য এখনই তৃণমূলের দলীয় পতাকা হাতে তোলেননি। বরং তাঁকে প্রশাসনিক পদে রাজনৈতিক ভাবে নিয়োগ করা হয়েছে। সংখ্যালঘুদের উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Advisor to Chief Minister Mamata Banerjee on Minority Affairs) মুখ্য উপদেষ্টা হিসাবে সাত্তারকে নিয়োগ করল নবান্ন। একই সঙ্গে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাস শিক্ষা দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। একজন প্রতি মন্ত্রীর সমতুল মর্যাদা পাবেন আবদুস সাত্তার।

বাংলায় উৎসব পর্ব মেটার পর মঙ্গলবার ফের সরকারি অফিস খুলেছে। এদিন সাত্তারকে নিয়োগের ব্যাপারে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা দু’কারণে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এক, এ মাসের ১৩ তারিখ রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপ নির্বাচন রয়েছে। তার মধ্যে অন্যতম হল উত্তর চব্বিশ পরগনার নৈহাটি। এই বিধানসভার প্রায় লাগোয়া এলাকা হল আমডাঙা। 

তবে পর্যবেক্ষকদের মতে, এ হল ক্ষুদ্রতর কারণ। বৃহৎ ছবিটা আসলে ছাব্বিশের। বাংলায় সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের জনভিত্তি অটুট রয়েছে। তা বেশ মজবুতও বটে। কিন্তু ঘটনা হল, তৃণমূলে যুৎসই সংখ্যালঘু নেতা নেই। ফিরহাদ হাকিম রাজ্যের বড় মন্ত্রী হলেও, অতীতে আমতা বা বগটুইয়ের ঘটনায় রাজনৈতিক ব্যবস্খাপনার ক্ষেত্রে তাঁর ব্যর্থতা বেশ প্রকট হয়ে পড়েছিল। তাই দলের মধ্যেই একাংশের দাবি ছিল যে সংখ্যালঘুদের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে উদ্দ্যমী মুখের প্রয়োজন।

আবদুস সাত্তার পেশায় অধ্যাপক। বামপন্থী রাজনীতি করে উঠে এসেছেন। তৃণমূলের এক রাজ্য নেতার কথায়, সাত্তার সাহেব সংখ্যালঘুদের ভালমন্দের বিষয়টি ভাল বুঝবেন বলে আশা করা যায়। 

তবে এই নয়া নিয়োগ ও বদলের মরশুমে আরও একটি তত্ত্ব ঘোরাফেরা করতে শুরু করেছে। অনেকে মনে করছেন, আবদুস সাত্তারকে বেছে নেওয়া ও তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার মতো পদে বসানোর নেপথ্যে আই প্যাকের গবেষণা ও সুপারিশ রয়েছে। হয়তো সেটা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী।


```