Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বন্যা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর! বললেন, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেও জল ছাড়ছে ডিভিসি

মমতার অভিযোগ, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। যার ফলে বাংলা বানভাসী হলেও সেদিকে নজর নেই কেন্দ্রের।

বন্যা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর! বললেন, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেও জল ছাড়ছে ডিভিসি

বর্ধমানের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 September 2024 17:11

দ্য ওয়াল ব্যুরো: বন্যা পরিস্থিতি সামলাতে সবাইকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বর্ধমানে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘ফ্লাড সেন্টার তৈরি করলেও বাঁধ ভাঙছে। পুজোর ছুটির মধ্যেই সমস্ত কাজ সেরে ফেলতে হবে।’ পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতির কারণে ভেঙে যাওয়া রাস্তা ও মাটির বাড়ি দ্রুত মেরামতির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

সোমবার বাংলার এমন বন্যা পরিস্থিতির পিছনে এদিন সরাসরি কেন্দ্রকেই কাঠগড়ায় তোলেন মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীন। বন্যা পরিস্থিতি নিয়ে ওদের ভ্রূক্ষেপ না থাকলেও প্রতিদিনই জল ছাড়ার কারণে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। মমতার অভিযোগ, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। যার ফলে বাংলা বানভাসী হলেও সেদিকে নজর নেই কেন্দ্রের।

মমতার অভিযোগ, কেন্দ্র ভোটের জন্য যে টাকা খরচ করে, তার একাংশ যদি রাজ্যকে দিত তাহলে আমদেরও এমন পরিস্থিতি সামলাতে সুবিধা হয়। তবে নতুন করে বৃষ্টি হলে রাজ্যের পরিস্থিতি যে আরও খারাপ হবে সেই আশঙ্কার কথাও এদিন শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে বন্যা পরিস্থিতি দেখতে ও প্রশাসনিক বৈঠকে করতে দূর্গাপুর হাইওয়ে দিয়ে যাবার পথে সিঙ্গুরের রতনপুরে নিজের গাড়ি দাঁড় করিয়ে কথা বলেন রাজ্যের কৃষি বিপণন ও পঞ্চায়েত  দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে। জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা, ত্রান ও অন্যান্য সুযোগ সুবিধা যাতে দুর্গত মানুষরা ঠিকঠাক পান তা দেখতে মন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না।

রবিবারই বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে জানিয়ে দেন, আপনাদের বক্তব্যের সঙ্গে সহমত হতে পারছি না। কারণ, জল ছাড়ার বিষয়ে সতর্কবার্তা তো দূরে থাক, ডিভিসি এক তরফাভাবে সিদ্ধান্ত নেয়। এরপরই দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে পদত্যাগ করেন বাংলার দুই প্রতিনিধি।

প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা ‘ম্যান মেড বন্যা’। যা ২০০৯ সালের পর থেকে নিম্ন দামোদরে সবচেয়ে ভয়াবহ এবং বাংলার প্রায় ৫০ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছে। গত ১৬ সেপ্টেম্বর রাতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়। তখন জল না ছাড়ার শত অনুরোধ জানিয়েও লাভ হয়নি।


```