Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

অম্ল-মধুর: ‘৪৫ বছর বিবাহিত, কখনও রেগে যাই না,’ খাড়্গের কোন কথায় বললেন ধনকড়

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনতে পারে। বিরোধী শিবিরের কোনও কোনও নেতা ২৬ দলের জোট ‘ইন্ডিয়া’র সাংসদের বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন। তবে এই ব্যাপ

অম্ল-মধুর: ‘৪৫ বছর বিবাহিত, কখনও রেগে যাই না,’ খাড়্গের কোন কথায় বললেন ধনকড়

শেষ আপডেট: 3 August 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনতে পারে। বিরোধী শিবিরের কোনও কোনও নেতা ২৬ দলের জোট ‘ইন্ডিয়া’র সাংসদের বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মণিপুর নিয়ে বিরোধীদের দাবি মতো রাজ্যসভায় আলোচনার অনুমতি দিচ্ছেন না ধনকড়, অভিযোগ বিরোধীদের। বিরোধী নেতাদের (Mallikarjun Kharge) বক্তব্য, চেয়ারম্যান চাইলেই সংসদের কার্য পরিচালনা বিধির ২৬৭ নম্বর ধারায় সব বিষয় স্থগিত রেখে শুধু মণিপুর নিয়ে আলোচনার সম্মতি দিতে পারতেন। কিন্তু সরকারের মুখ চেয়ে তিনি তা দিচ্ছেন না।

এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভায় (Rajya Sabha) চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। তিনি সরাসরি অভিযোগ করেন, চেয়ারম্যান মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আড়াল করছেন রাজ্যসভায়।

বিরোধী সাংসদেরা টেবিল চাপড়ে খাড়্গের বক্তব্য সমর্থন করলে সরকার পক্ষ পাল্টা আওয়াজ তোলে। এরই মধ্যে খাড়্গে চেয়ারম্যানের উদ্দেশে বলে চলেন, ‘আমরা সংসদের সব কাজ বন্ধ রেখে মণিপুর নিয়ে আলোচনা চেয়েছিলাম। বলেছিলাম, প্রধানমন্ত্রীকে সংসদে এসে মণিপুর নিয়ে বিবৃতি দিতে হবে। আপনি তাতে রাজি হননি। উল্টে আপনি আমাদের উপর রেগে যাচ্ছেন।’

জবাবে ধনকড় খাড়্গের উদ্দেশে বলেন, ‘মিঃ খাড়্গে অনুগ্রহ করে মনে রাখবেন, আমি কখনও রেগে যাই না। তাই আমি ৪৫ ধরে বিবাহিত জীবন কাটাচ্ছি।’ ধনকড়ের এই কথায় সভায় হাসির রোল ওঠে। খাড়্গেও চেয়ারম্যানের কথায় হেসে ফেলেন। চেয়ারম্যানের রসিকতার রেশ থামলে খাড়্গে ফের বলতে শুরু করতেই ধনকড় তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘সভায় প্রবীণ কংগ্রেস নেতা তথা ব্যারিস্টার পি চিদম্বরম হাজির আছেন। উনি জানেন, আইনজীবীদের রাগ, ক্ষোভ কম।’ রাজ্যসভার চেয়ারম্যানের এই কথায় ফের হেসে ওঠে গোটা সভা। প্রসঙ্গত, ধনকড় বাংলার রাজ্যপাল হওয়ার আগে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলার রাজ্যপাল থাকাকালেই তিনি উপরাষ্ট্রপতি হন।

তবে ধনকড়ের রসিকতায় দমেননি খাড়্গে। তিনি খাড়্গেকে বলেন, ‘আপনি রাগ মুখে প্রকাশ করেন না। কাজে টের পাওয়া যায়।’ এরপর ফের আক্রমণাত্মক সুরে খাড়্গে চেয়ারম্যানকে বলেন, ‘আপনি মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে আড়াল করছেন।’

এবার ধনকড়ও কড়া জবাব দেন। তিনি বলেন, ‘বিরোধীরা সভার যাবতীয় কাজ বন্ধ রেখে মণিপুর নিয়ে আলোচনা চাইছেন। সেটা মানা সম্ভব নয়। মণিপুর নিয়ে আলোচনা সব সময়ই হতে পারে।’ ধনকড় এরপর বিজেপি নেতাদের সুরে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় মাতেন। খাড়্গের অভিযোগ খণ্ডন করে বলেন, ‘আমি কেন ওঁকে আড়াল করতে যাব। উনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী। গোটা বিশ্ব ওঁকে চেনে, জানে। তাঁকে কারও আড়াল করার দরকার পড়ে না। দেশবাসী এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত।’

আরও পড়ুন: পোস্টিং দুর্নীতি: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের


```