Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কম্বলে মুড়ে ২ কোটি টাকার মাদক পাচারের চেষ্টা, মালদহ টাউন স্টেশনে ট্রেন থেকে উদ্ধার

মালদহ টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকা মূল্যের মাদক। ধৃতের কম্বল থেকে উদ্ধার হয় মোট ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা।

কম্বলে মুড়ে ২ কোটি টাকার মাদক পাচারের চেষ্টা, মালদহ টাউন স্টেশনে ট্রেন থেকে উদ্ধার

মাদক-সহ গ্রেফতার

শেষ আপডেট: 6 January 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা। মালদহ (Malda) টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার ২ কোটি টাকা মূল্যের মাদক। ধৃতের কম্বল থেকে উদ্ধার হয় মোট ৪৬০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar)। যার বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা।

মণিপুর থেকে এই মাদক কালিয়াচকে নিয়ে আসা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জ থেকে গত ডিসেম্বরেই প্রচুর পরিমাণ মাদক (Drugs) উদ্ধার হয়েছিল। সেখানকার বালাভুত এলাকায় হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। মাদক কারবারির বাড়িতে পুলিশের হানায় উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকা।

এর আগে ২০২৩ সালে বাগডোগরায় গাড়ি আটক করে নগদ ১৭ লক্ষ টাকা ও  প্রায় এক কিলো ব্রাউন সুগার-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তখন গ্রেফতার করা হয় তিন জনকে। 

পুলিশ জানায়, গাড়িতে থাকা তিন ব্যক্তির নাম মহম্মদ রাজু শেখ, গৌতম মণ্ডল ও ভরত মণ্ডল। তদন্তে জানা যায় রাজু শেখ এই ব্রাউন সুগার পাচারের মূল পাণ্ডা। এর আগেও মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকায় পুলিশ রাজুকে গ্রেফতার করেছিল।  


```