Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কালিয়াচকের বিডিও অফিসে পৌঁছল এনআইএ

ভোটার তালিকা (West Bengal Assembly Election 2026) থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে (SIR) বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা।

কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কালিয়াচকের বিডিও অফিসে পৌঁছল এনআইএ

বিডিও অফিস চত্বরে এনআইএ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 April 2026 17:44

দ্য ওয়াল ব্যুরো: মালদহে অশান্তির (Malda Incident) ঘটনার তদন্তে কালিয়াচক বিডিও অফিসে (BDO Office) পৌঁছল এনআইএ-এর তদন্তকারী দল। তার আগে মোথাবাড়ি থানায় যান আইজি সোনিয়া সিং, সঙ্গে ২৪ জন অফিসার।

ভোটার তালিকা (West Bengal Assembly Election 2026) থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে (SIR) বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআর-এর কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতি সুজয় পাল বিষয়টি সুপ্রিম কোর্টকে জানান। তার পরেই বৃহস্পতিবার সকালে এসআইআর মামলাটি শুনতে চায় সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

এসআইআরের (SIR News) কাজে যুক্ত বিচারকদের নিরাপত্তা দিতে না পারায় রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করেন দেশের প্রধান বিচারপতি। মালদহের ঘটনায় সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর কথা কমিশনকে বলে শীর্ষ আদালত। সেই সঙ্গে আরও একগুচ্ছ নির্দেশ দিয়েছে তারা।

নির্বাচন কমিশনকে বলা হয়েছে, এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের (বা বিচারবিভাগীয় আধিকারিকদের) পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাঁদের বাসভবনেরও। নিরাপত্তাগত ঝুঁকি থাকলে তা পর্যালোচনা করে বিচারকদের পরিবারকেও সুরক্ষিত রাখার বন্দোবস্ত করতে বলা হয়েছে কমিশনকে। বৃহস্পতিবার মালদহের পাশাপাশি রাজ্যের আরও কিছু জায়গায় সংঘাত শুরু হয়েছে। এর পরেই বৃহস্পতিবার বিকেলে সিইও, রাজ্য পুলিশ এবং প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসে কমিশন আইনশৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করে।

তার পরপরই নির্বাচন কমিশন ঠিক করে নেয়, ঘটনার তদন্ত করবে এনআইএ। সেই মোতাবেক শুক্রবার বেলা গড়ানোর আগেই কলকাতায় এসে পৌঁছন এনআইএ-র দুঁদে অফিসার আইজি সোনিয়া সিং ও ২৪ জন অফিসার।

বৃহস্পতিবার মালদহের ঘটনায় (Malda Incident) এনআইএ তদন্তের (NIA) নির্দেশ দেয় নির্বাচন কমিশন (Election Commission)। শীর্ষ আদালত (Supreme Court) জানিয়েছিল, সিবিআই অথবা এনআইএ-র মতো স্বাধীন সংস্থাকে দিয়েই তদন্ত করাতে হবে কমিশনকে (Kaliachak Incident)। এর পরেই এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর (Kaliachak NIA Investigation) সিদ্ধান্ত নেয় দিল্লির নির্বাচন সদন।


```