Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গাছ কাটা ঠেকাতে বিল্ডিং প্ল্যানের অনুমোদনে বড় পরিবর্তন! পুরসভাকে কী প্রস্তাব দিল বন দফতর

ইচ্ছে মতো গাছ কেটে বহুতল নির্মাণের দিন শেষ। এখন থেকে বাড়ি তৈরির জন্য বিল্ডিং প্ল্যানের আবেদন আগে জানাতে হবে বন দফতরে।

গাছ কাটা ঠেকাতে বিল্ডিং প্ল্যানের অনুমোদনে বড় পরিবর্তন! পুরসভাকে কী প্রস্তাব দিল বন দফতর

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 January 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: ইচ্ছে মতো গাছ কেটে বহুতল নির্মাণের দিন শেষ। এখন থেকে বাড়ি তৈরির জন্য বিল্ডিং প্ল্যানের আবেদন আগে জানাতে হবে বন দফতরে। সেখান থেকে ছাড়পত্র মিললে তবেই চূড়ান্ত অনুমতি মিলবে পুরসভা থেকে।

সূত্রের খবর, বুধবার পুরভবনে কলকাতা পুরসভার সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন রাজ্য বনদফতরের আধিকারিকেরা। তাঁরা বিল্ডিং প্ল্যানে বদল আনার প্রস্তাব দেন। 

কী বলা হয়েছে প্রস্তাবে? সূত্রের খবর, প্রস্তাবে বন দফতরের তরফে বলা হয়েছে, যেহেতু গাছ কাটার অনুমতি দিয়ে থাকে বন দফতর, তাই কোথাও গাছ কাটার বিষয় থাকলে সেটা আগে বন দফতরের কাছে পাঠানো হোক। এ ক্ষেত্রে ভিজিটে গিয়ে বন দফতরের আধিকারিকেরা দেখে নিতে পারবেন যেখানে গাছ কাটা হচ্ছে তার আশেপাশে প্রয়োজন ভিত্তিক গাছ লাগানোর জায়গা আছে কিনা। যদি সেই জায়গা থাকে তাহলেই অনুমতি দেবে বন দফতর।

বন দফতরের অনুমতি মিললে পুরসভা থেকে অনুমতি পেতে আর কোনও বাধা থাকবে না। এক্ষেত্রে যত্রতত্র গাছ কাটা যেমন রোধ করা যাবে তেমনই বাসিন্দাদের বিল্ডিং প্ল্যান পেতেও আগের মতো হয়রানি হতে হবে না।

তবে প্রস্তাবের বিষয়ে পুরসভার বিল্ডিং বিভাগকে রূপরেখা তৈরির পরামর্শ দিয়েছে বন দফতর। নয়া রূপরেখা নিয়ে পুরসভা এবং রাজ্য বন দফতরের আধিকারিকেরা যৌথভাবে সমর্থন জানালে তবেই নতুন নিয়ম লাগু হবে। ততদিন পর্যন্ত গাছ কাটা নিয়ে যে বাড়ি তৈরির অনুমোদনগুলি আটকে রয়েছে, সেগুলি বাস্তবায়িত হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

বস্তুত, এতদিন বাড়ি তৈরি করার সময় গাছ কাটতে হলে পুরসভা থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হত। তারই ভিত্তিতে গাছ কাটার অনুমতি দিত রাজ্য বন দফতর। এক্ষেত্রে একটি গাছ কাটলে তার বদলে পাঁচটি গাছ লাগাতে হত। কিন্তু এমন বহু জায়গা রয়েছে যেখানে নতুন গাছ লাগানোর কোনও জায়গা নেই। এসব ক্ষেত্রে গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। এরকম একাধিক বাড়ির বিল্ডিং প্ল্যান ঝুলে রয়েছে। এ বিষযেই বুধবারের বৈঠকে নতুন প্রস্তাব দিয়েছে বন দফতর। 


```