Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নোবেলের যেন শিক্ষা নেই! এবার রবীন্দ্রনাথকে বয়কটের ডাক, প্রতিবাদ আছড়ে পড়েছে তাঁর ফেসবুক পোস্টে

দ্য ওয়াল ব্যুরো: এপার বাংলার রিয়্যালিটি শোয়ের মঞ্চে গান গেয়েই বিখ্যাত হয়েছেন তিনি। সকলে তাঁকে চিনেছে। অথচ এপার বাংলার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) নিয়ে তির্যক মন্তব্য করেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন তিনি। বাংলাদে

নোবেলের যেন শিক্ষা নেই! এবার রবীন্দ্রনাথকে বয়কটের ডাক, প্রতিবাদ আছড়ে পড়েছে তাঁর ফেসবুক পোস্টে

শেষ আপডেট: 12 August 2022 03:02

দ্য ওয়াল ব্যুরো: এপার বাংলার রিয়্যালিটি শোয়ের মঞ্চে গান গেয়েই বিখ্যাত হয়েছেন তিনি। সকলে তাঁকে চিনেছে। অথচ এপার বাংলার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) নিয়ে তির্যক মন্তব্য করেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন তিনি। বাংলাদেশের সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল (Mainul Ahsan noble)। এবার বিশ্বকবিকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়েছেন নোবেল। দাবি করেছেন, 'আমাদের জাতীয় কবি নজরুল!'

দিনকয়েক আগেই রবীন্দ্রসঙ্গীত বিকৃত সুরে গেয়ে অভিযোগের শিকার হয়েছিলেন বাংলাদেশের আর এক ব্যক্তি, হিরো আলম। সে সময়ে হিরোর পাশে দাঁড়িয়েছিলেন নোবেল। এবং তা করতে গিয়ে আরও একবার রবীন্দ্রনাথকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছিলেন।

তিনি লিখেছিলেন, 'রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।'

এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায় রীতিমতো। আক্রমণের মুখে পড়েন নোবেল। তবে তাতেও দমিয়ে রাখা যায়নি নোবেলকে। এর পরে ফের বুধবার নোবেল ফেসবুকে লেখেন, “রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক। আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল।”

এই পোস্ট ভাইরাল হয়ে যায় কিছুক্ষণেই। নেটিজেনরা প্রতিবাদে ফেটে পড়েন কমেন্টবাক্সে। অনেকেই আবার মনে করিয়ে দেন, কলকাতার রিয়্যালিটি শো-তে রবীন্দ্রসঙ্গীত গেয়ে দিব্যি প্রশংসা কুড়িয়েছিলেন নোবেল।

ভাতারে অপমানে-অভিমানে আত্মঘাতী কিশোর! ১০০ টাকা চুরির অপবাদে চলে গেল প্রাণ


```