Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সেনকো গোল্ডে ডাকাতির মূল চক্রী পাকড়াও, কোমরে গুলি লেগেছিল সোনু সিংয়ের

ঝাড়খণ্ড থেকে পাকড়াও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনায় মূল চক্রী। ধৃতর নাম সোনু সিং। বিহারের সিওয়ানের বাসিন্দা।

সেনকো গোল্ডে ডাকাতির মূল চক্রী পাকড়াও, কোমরে গুলি লেগেছিল সোনু সিংয়ের

পাকড়াও পুলিশের গুলিতে জখম ডাকাত

শেষ আপডেট: 11 June 2024 13:51

দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনায় মূল চক্রীকে। ধৃতর নাম সোনু সিং। বিহারের সিওয়ানের বাসিন্দা সে। সোমবার সন্ধ্যায় গিরিডির সরিয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

পুলিশসূত্রে জানা গিয়েছে, রবিবার ডাকাতি করে পালানোর সময় শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডলের ছোড়া গুলি লেগেছিল সোনুর কোমরে। আহত অবস্থাতেই সাগরেদরা বাইকে করে তুলে নিয়ে পালিয়েছিল তাকে। রবিবার রাতেই  সরিয়া এলাকার জঙ্গল থেকে সুরজ সিং নামে এক ডাকাতকে পাকড়াও করে পুলিশ। সোমবার রাতে পাকড়াও করা হয় ডাকাতির মূল চক্রী সোনুকে। প্রাথমিকভাবে ধানবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার সকালে ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সোনুকে নিয়ে আসে পুলিশ। পাশাপাশি রানিগঞ্জের ঘটনায় গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় নথি আসানসোল আদালতে পেশ করে। 

রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ৭/৮ জনের একটি ডাকাত দল রানিগঞ্জ শহরে তারবাংলা এলাকায় একটি সোনার দোকানে হানা দেয়। মিনিট পাঁচেকের মধ্যে কয়েক কোটি টাকার গয়না হাতিয়ে নেয়। দোকান থেকে বের হওয়ার সময় পুলিশের সামনে পড়তে হয় তাদের। ডাকাতদের লক্ষ্য করে গুলি চালান জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল। 

পুলিশসূত্রে জানা গেছে, মেঘনাদের চালানো গুলি সোনুর কোমরে লাগতেই তারা বোঝে দ্রুত চম্পট দেওয়া ছাড়া আর কোনও গতি নেই। কোনও মতে জখম সঙ্গীকে টেনেটুনে বাইকে তুলে, নিজেদের একটি বাইক অকুস্থলেই ফেলে রেখে, ১ কোটি ৮৩ লক্ষ টাকার সোনা ও হীরের গয়না ব্যাগে পুরে দুটি বাইকে করে পালায় সাতজন। একটি বাইক ছাড়াও ঘটনাস্থলে পড়ে থাকে জামাকাপড় ভর্তি দুটি ব্যাকপ্যাক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, এবং ২ কোটি ৪১ লক্ষ টাকার গয়না সমেত একটি ব্যাগ।

পুলিশ জানিয়েছে,ডাকাতির পরেই এই দলটি আসানসোলের মহিশীলা কলোনিতে আসে। সেখানে এক যুবককে গুলি করে তার চারচাকা গাড়ি নিয়ে পালিয়ে যায়। রবিবার রাতেই ঝাড়খণ্ডের গিরিডি পুলিশ ওই চারচাকা গাড়ি সহ সরিয়া এলাকার জঙ্গল থেকে সুরজ সিংকে ধরে। পরে ধরা পড়ে কোমরে গুলি লাগা সোনু সিংও। তারা দুজন আত্মীয় বলেও জানতে পেরেছে পুলিশ।


```