Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এসআই অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং

২০১৭ সালে গোর্খাল্যান্ড ইস্যুতে বিমল গুরুং-এর নেতৃত্বে উত্তপ্ত হয়েছিল পাহাড়। গোপন সূত্রে খবর পেয়ে বিমল গুরুংকে পাকড়াও করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দার্জিলিং সদর থানা এলাকার এক গোপন ডেরায় হানা দেয় পুলিশ।

এসআই অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং

অমিতাভ মালিক ও বিমল গুরুং। নিজস্ব চিত্র

শেষ আপডেট: 30 January 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: এসআই অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত বিমল গুরুং। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে।

২০১৭ সালে গোর্খাল্যান্ড ইস্যুতে বিমল গুরুং-এর নেতৃত্বে উত্তপ্ত হয়েছিল পাহাড়। গোপন সূত্রে খবর পেয়ে বিমল গুরুংকে পাকড়াও করতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দার্জিলিং সদর থানা এলাকার এক গোপন ডেরায় হানা দেয় পুলিশ। তারপরই শুরু হয় গুলিবৃষ্টি। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ আধিকারিক অমিতাভ মালিক। শুরু হয় পুলিশি তদন্ত।

পরিবর্তীকালে ঘটনার তদন্তভার যায় সিআইডি-র কাছে। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বিমল গুরুং। সেই মামলাতেই আজ জামিন পেলেন বিমল। 

২০১৭ সালের ৮ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঘিরে পাহাড়ে অশান্তির সূত্রপাত। সেদিন মোর্চা সমর্থক তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জিটিএ-র প্রশাসন দফতর ভানুভবন লাগোয়া এলাকা। ঘটনায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছিল রাজ্য।

কেবল মোর্চা সুপ্রিমোই নন, দীপেন মালে, প্রবীণ সুব্বা-সহ ২০ মোর্চা নেতাকে রাষ্ট্রদোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়। মামলা দায়ের করা হয় খুন, অস্ত্র ও বিস্ফোরক আইনে।

স্বামীর মৃতদেহ আঁকড়ে ধরে স্ত্রী বিউটি মালিকের কান্না চোখে জল এনেছিল গোটা বাংলার। সেই বিউটি মালিকের হাতেই তাঁর স্বামীর সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


```