Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সিপিএমের কৃষকনেতার মৃত্যু লংমার্চে হাঁটতে হাঁটতে, মিছিল এগোচ্ছে মুম্বইয়ের দিকে

দ্য ওয়াল ব্যুরো; নাসিক থেকে মুম্বই পদযাত্রা শুরু করেছে সিপিএমের (CPM) কৃষক সংগঠন সারাভারত কৃষকসভা (AIKS)। সেই কিষান লংমার্চে (Long March) হাঁটতে হাঁটতেই মৃত্যু হল সিপিএমের এক কৃষক নেতার (farmers Leader)। ৫৮ বছর বয়সি এই কৃষক নেতার নাম পুন

সিপিএমের কৃষকনেতার মৃত্যু লংমার্চে হাঁটতে হাঁটতে, মিছিল এগোচ্ছে মুম্বইয়ের দিকে

শেষ আপডেট: 18 March 2023 07:11

দ্য ওয়াল ব্যুরো; নাসিক থেকে মুম্বই পদযাত্রা শুরু করেছে সিপিএমের (CPM) কৃষক সংগঠন সারাভারত কৃষকসভা (AIKS)। সেই কিষান লংমার্চে (Long March) হাঁটতে হাঁটতেই মৃত্যু হল সিপিএমের এক কৃষক নেতার (farmers Leader)। ৫৮ বছর বয়সি এই কৃষক নেতার নাম পুন্ডালিক আম্বো যাদব।

গত রবিবার নাসিকের দিন্দোরি থেকে লংমার্চ শুরু করেছে কৃষকসভা। হাজার হাজার মানুষ সেই মিছিলে পা মেলাচ্ছেন। মহারাষ্ট্রের সিপিএম নেতা তথা দলের পলিটব্যুরোর সদস্য অশোক ধাওয়ালে বলেন, ‘পুন্ডালিকের মৃত্যুর জবাব নেবেন হাজার হাজার কৃষক। মুম্বইয়ের যত কাছে মিছিল এগোচ্ছে তত ঘুম উড়ছে একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিশদের।’

শুক্রবার থানে জেলার ভাসিন শহরের কাছে যখন লংমার্চ পৌঁছয় তখনই অসুস্থ হয়ে পড়েন এই কৃষক নেতাটি। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় শাহরানপুর হাসপাতালে। রাতের দিকে ফের বমি শুরু হয় তাঁর। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

পেয়াঁজের কুইন্টাল প্রতি দাম ৬০০ টাকা, ১২ ঘণ্টা বিনামূল্যে কৃষিবিদ্যুৎ সরবরাহ ও কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে মুম্বইয়ের দিকে এগোচ্ছে কৃষক মিছিল। কয়েক বছর আগেও মহারাষ্ট্রে লালঝান্ডার লংমার্চ সাড়া ফেলে দিয়েছিল। এবারও দেখা যাচ্ছে বিপুল জমায়েত হয়েছে কিষান মিছিলে। সিপিএম নেতাদের দাবি, মিছিল যত এগোচ্ছে তত দীর্ঘ হচ্ছে। মহারাষ্ট্রের সাম্প্রতিক ডামাডোলের পরিস্থিতিতে এই মিছিল মারাঠা মুলুকের রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে বলে মত অনেকের।

এর আগের বার কৃষকদের দাবি কার্যত মানতে বাধ্য হয়েছিল সরকার। সেই সময়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন ফড়নবিশ। ইতিমধ্যে শুক্রবার মহারাষ্ট্র বিধানসভায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, পেঁয়াজের সহায়ক মূল্য, বনাঞ্চলের অধিকার-সহ যেসব দাবি কৃষকরা জানাচ্ছেন তা সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। কিন্তু তাতে মিছিল থামেনি। এই নেতার মৃত্যু ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে।

পুলওয়ামায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস! ঘটনাস্থলেই মৃত ৪, আহত ২৮, স্তব্ধ যান চলাচল


```