Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মহারাষ্ট্রে জেলা পরিষদের ৮৫ টি আসনের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি পেল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই গুজরাতের গান্ধীনগর পুরসভা হাতছাড়া হয়েছে কংগ্রেসের। ওইদিনই মহারাষ্ট্রে (Maharashtra) জেলা পরিষদে ৮৫ টি আসনে নির্বাচনের ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায়, এককভাবে বিজেপি পেয়েছে ২২ টি আসন।। কংগ্রেস পেয়েছে ১৯ টি আসন। এনসিপ

মহারাষ্ট্রে জেলা পরিষদের ৮৫ টি আসনের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি পেল বিজেপি

শেষ আপডেট: 7 October 2021 05:09

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই গুজরাতের গান্ধীনগর পুরসভা হাতছাড়া হয়েছে কংগ্রেসের। ওইদিনই মহারাষ্ট্রে (Maharashtra) জেলা পরিষদে ৮৫ টি আসনে নির্বাচনের ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায়, এককভাবে বিজেপি পেয়েছে ২২ টি আসন।। কংগ্রেস পেয়েছে ১৯ টি আসন। এনসিপি ১৫ টি এবং শিবসেনা ১২ টি আসন পেয়েছে। সব মিলিয়ে মহারাষ্ট্র বিকাশ আগাদি জোট পেয়েছে ৪৬ টি আসন। নির্দলরা পেয়েছেন চারটি আসন। সিপিএম পেয়েছে একটি আসন। রাজ্যে ছ'টি জেলা পরিষদে ৮৫ টি আসন শূন্য হয়েছিল। ওই জেলা পরিষদগুলি হল ধুলে, নান্দেরবার, অকোলা, ওয়াসিম, নাগপুর এবং পালঘর। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থী। ওই জেলাগুলিতে ৩৭ টি পঞ্চায়েত সমিতির ১৪৪ টি আসন শূন্য হয়েছিল। সেখানে ভোট হয় মঙ্গলবার। ফল প্রকাশিত হয় বুধবার। পঞ্চায়েত সমিতির তিনটি আসনে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪১ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৩৬ টি। বিজেপি পেয়েছে ৩৩ টি। শিবসেনা ২৩ টি এবং এনসিপি ১৮ টি আসন পেয়েছে। জেলা পরিষদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩৬৭ জন। পঞ্চায়েত সমিতির ভোটে প্রার্থী ছিলেন ৫৫৫ জন। ভোট পড়েছে ৬৩ শতাংশ। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণিদের জন্য সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের পরে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনগুলিতে নির্বাচন হয়। মহারাষ্ট্রের পূর্তমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক চৌহান বলেন, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। কারণ চাকরি ও শিক্ষায় মারাঠা ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণির সংরক্ষণ নিয়ে তারা দু'মুখো নীতি নিয়েছিল। অন্যদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলেন, উপনির্বাচনের ফলাফল দেখিয়ে দিল, আমাদের জনপ্রিয়তা বাড়ছে। শিবসেনা ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের জনপ্রিয়তা কমছে। গুজরাতের গান্ধীনগরে আগে কখনও পুরভোটে জেতেনি বিজেপি। কিন্তু মঙ্গলবার তারা বিপুলভাবে জয়ী হল ওই শহরে। গান্ধীনগরের ৪৪ টি ওয়ার্ডের মধ্যে ৪১ টিতেই জিতেছে বিজেপি। প্রায় মুছেই গিয়েছে কংগ্রেস। গান্ধীনগর একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। এরই মধ্যে কংগ্রেসের উদ্বেগ বাড়িয়েছে আম আদমি পার্টি। গত পুরভোটে কংগ্রেসের প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ৪৬.৯৩ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ২৭.৯৭ শতাংশ। এই প্রথমবার গান্ধীনগরে প্রতিদ্বন্দ্বিতা করছে আপ। তারা ভোট পেয়েছে ২১.৩১ শতাংশ। বিজেপির ভোট শেয়ার বেড়েছে ১.৭৪ শতাংশ। তারা ৪৬.৫০ শতাংশ ভোট পেয়েছে। আগামী বছরেই বিধানসভা ভোট হবে গুজরাতে। তার আগে মানুষের সরকার বিরোধী মনোভাব দূর করার জন্য পুরো মন্ত্রিসভা বদলে ফেলে বিজেপি। এরপরে এই প্রথমবার ভোট হল ওই রাজ্যে। তাতে অভাবিত ভাল ফল করল বিজেপি।

```