Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

উত্তর বলে না দেওয়ায় ইছাপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার, ভর্তি করতে হল হাসপাতালে

প্রশ্নের উত্তর না বলে না দেওয়ায় ইছাপুরে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অন্যান্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে।

উত্তর বলে না দেওয়ায় ইছাপুরে মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার, ভর্তি করতে হল হাসপাতালে

শেষ আপডেট: 10 February 2024 16:23

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রশ্নের উত্তর না বলে না দেওয়ায় ইছাপুরে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অন্যান্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ল নোয়াপাড়া থানার ইছাপুরে। 

ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুল ও গারুলিয়া মিল হাইস্কুলের সিট পড়েছে ইছাপুর বিভু কিঙ্কর হাইস্কুলে। গত ৫ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার দিন ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলের এক ছাত্রের কাছে উত্তর জানতে চেয়েছিল গারুলিয়া মিল হাইস্কুলের  দু-তিনজন ছাত্র। কিন্ত ওই ছাত্র তাদের সাহায্য করেনি। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে থেকে বের হতেই বিভু কিঙ্কর স্কুলের কাছেই ওই ছাত্রকে মারধর শুরু করে গারুলিয়া মিল হাইস্কুলের তিন-চারজন। দেখতে পেয়ে ওই ছাত্রের এক সহপাঠী পুলিশকে জানায়। পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয়। 

আক্রান্ত ছাত্রের পিতা কালু বর্মনের অভিযোগ, পুলিশ তখনকার মতো ওদের সরিয়ে দেওয়ার পর স্কুল থেকে দেড়শো মিটার দূরে একটা জিমের সামনে গারুলিয়া মিল হাইস্কুলের একদল ছাত্র তাঁর ছেলেকে ব্যাপক মারধর করে। পরদিন ছেলেকে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করেন তিনি। বৃহস্পতিবার রাতে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। ওইদিন রাতেই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। 

কালুবাবুর দাবি, হাসপাতালে ভর্তি থাকায় তাঁর ছেলে ভূগোল ও অঙ্ক পরীক্ষা দিতে পারেনি। এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা খুব কষ্টে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব তাঁর পরিবার ও প্রতিবেশীরা। ওই পরীক্ষার্থীর মা বলেন, "আমার ছেলেকে ওরা মারল, কিন্তু ওরা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে। আমার ছেলেটাই পরীক্ষা দিতে পারল না।"


```