Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

প্রত্যাশার তুলনায় নম্বর কম পাওয়ায় আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, ঘাটালের গ্রামে শোকের ছায়া

মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) ভাল হয়নি। ফল প্রকাশের পরই এক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এল। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal)। মৃত ছাত্রের নাম ঋতম ঘোষ।

প্রত্যাশার তুলনায় নম্বর কম পাওয়ায় আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, ঘাটালের গ্রামে শোকের ছায়া

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 May 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) ভাল হয়নি। ফল প্রকাশের পরই এক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এল। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal)। মৃত ছাত্রের নাম ঋতম ঘোষ।

ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরের ঋতম যেমনটা ভেবেছিল, তেমন ফলাফল হয়নি। আর সেই কারণেই আত্মহত্যা করেছে বলে দাবি। শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। রেজাল্ট বেরোনোর কিছুক্ষণ পরই তাঁর ঝুলন্ত দেহ (Madhyamik Student Death) উদ্ধার হয় বাড়ি থেকে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে এবার মাধ্যমিকে ঋতম ৩৪৭ নম্বর পেয়েছে। অনলাইনে সেটা দেখার পরই থম মেরে গিয়েছিল সে। কিন্তু সে যে এরকম সিদ্ধান্ত নেবে তা কেউই ভাবতে পারেননি। 

 

ছাত্রের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ঘাটাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন ঋতমের বাবা রবীন্দ্রনাথ ঘোষ। শোকের ছায়া গোটা এলাকায়।

শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক গৌতম জানা বলেন, "ছেলেটি খুব ভাল ছিল। ছাত্রও ভাল। কিন্তু এমন পথ বেছে নেবে ভাবা যায় না।" 


```