Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন, সবদিন চলবে বাড়তি বাস

শহরের ব্যস্ত রাস্তাগুলিতে থাকবে পর্যাপ্ত অ্যাম্বুল্যান্সও। কোনও পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবে বিশেষ মেডিক্যাল টিম।

Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন, সবদিন চলবে বাড়তি বাস

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 February 2026 09:34

দ্য ওয়াল ব্যুরো: সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। রাজ্যের প্রায় লক্ষাধিক পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবে। তাই তারা যেন নিরাপদে ও সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সেকথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ হেল্পলাইন (Special Helpline) চালু করা হয়েছে। পাশাপাশি রাস্তায় নামবে অতিরিক্ত সরকারি বাসও।

কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, পরীক্ষার দিন পরীক্ষার্থীরা কোনও সমস্যায় পড়লে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করলেই দ্রুত সহায়তা পাবেন। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, অসুবিধা, ভুল পথে চলে যাওয়া কিংবা হঠাৎ কোনও সমস্যার মুখোমুখি হলে পুলিশের টিম পৌঁছে যাবে দ্রুত। এমনকি, পরীক্ষার্থী যদি অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসে, তবুও প্রয়োজন হলে পুলিশ পৌঁছে দেবে পরীক্ষাকেন্দ্রে।

শহরের ব্যস্ত রাস্তাগুলিতে থাকবে পর্যাপ্ত অ্যাম্বুল্যান্সও। কোনও পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবে বিশেষ মেডিক্যাল টিম।

শুধু পুলিশ নয়, পরীক্ষার দিনগুলিতে পরিবহণ ব্যবস্থাও থাকবে পুরোপুরি সচল। রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে মাধ্যমিকের পুরো ৮ দিন। পরীক্ষার্থীদের যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যেই এই অতিরিক্ত সার্ভিস চালু করা হচ্ছে। সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে এবং দুপুরে পরীক্ষার শেষে এই আরও বেশি সংখ্যায় বাস চলবে।

সরকারের দাবি, এতে পড়ুয়া বা অভিভাবকদের আর দুশ্চিন্তা করতে হবে না, নির্দিষ্ট সময় ধরে বাড়ি থেকে বেরোলেই আরামে পৌঁছতে পারবে পরীক্ষাকেন্দ্রে।

কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, “প্রতিটি পরীক্ষার্থী যেন কোনও অসুবিধা ছাড়াই পরীক্ষা দিতে পারে , এটাই আমাদের লক্ষ্য। তাই যে কোনও সমস্যায় পুলিশ পাশে থাকবে।”

শহরের স্কুলগুলির কর্তৃপক্ষরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, পড়ুয়ারা অনেক সময় আতঙ্ক বা দেরির ভয়ে মানসিক চাপের মুখে পড়ে। পুলিশ ও পরিবহণ আগেভাগে উদ্যোগ নিলে তাদের চাপ অনেকটাই কমে।

মাধ্যমিকের (Madhyamik Exam) মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে রাজ্য প্রশাসনের এই বিশেষ প্রস্তুতি নিঃসন্দেহে পরীক্ষার্থীদের বাড়তি সুরক্ষা ও মানসিক শক্তি দেবে।


```