
শেষ আপডেট: 28 July 2022 07:15
দ্য ওয়াল ব্যুরো: গিয়েছিলেন জঙ্গলে কাঠ কুড়োতে (Collecting firewood)। বদলে পেলেন কী? প্রায় ২০ লক্ষ টাকা দামের হিরে (Diamond)!
এমনটাই ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya pradesh) পুরুষোত্তমপুরের বাসিন্দা গেঁদা বাইয়ের সঙ্গে। বন থেকে কাঠ কুড়িয়ে সেই কাঠ বিক্রি করেই দিন চলে তাঁর। বুধবার তিনি পান্নার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। পান্না এমনিতেই হীরের খনির জন্য বিখ্যাত। সেখানেই হঠাৎ একটি বিরাট আকারের দামি পাথর খুঁজে পান তিনি। সেই পাথর নিয়ে গেঁদা বাই সটান চলে আসেন স্থানীয় হিরে অফিসে। তখনই জানা যায়, সেটি আসলে একটি মহামূল্যবান হিরে।
ডায়মন্ড ইন্সপেক্টর অনুপম সিং জানিয়েছেন, হিরেটি ৪.৩৯ ক্যারাটের। সেটির দাম আনুমানিক ২০ লক্ষ টাকা। তিনি আরও জানিয়েছেন, ওই হিরেটি নিলামে তোলা হবে। যা দাম পাওয়া যাবে, সরকারি কর এবং রয়ালটি ছাড়া প্রাপ্ত টাকার বাকিটা তুলে দেওয়া হবে ওই মহিলার হাতে।
গেন্দা বাইয়ের দুই বিবাহযোগ্যা মেয়ে এবং চার ছেলে রয়েছে। টাকা পেলে বাড়ি সারাতে এব্বং ছেলেমেয়ের বিয়ে দিতে তা খরচ করবেন বলে জানিয়েছেন তিনি।
একই সিরিঞ্জ দিয়ে ৩০ জন শিশুকে টিকা! যুবকের কাণ্ডে হুলস্থূল মধ্য প্রদেশে