রাতারাতি লাখপতি, ৩৫ লক্ষ টাকার হিরে পেলেন মধ্যপ্রদেশের খাদান শ্রমিক
দ্য ওয়াল ব্যুরো: একটা নয়, তিনটে। খাদান খুঁড়তে গিয়ে তিন তিনটি হিরে পেলেন মধ্যপ্রদেশের এক শ্রমিক। আর রাতারাতি তিনি লাখপতি। কারণ, জানা গিয়েছে ওই তিনটি হিরের আনুমানিক দাম ৩০ থেকে ৩৫ লাখ টাকা। বুন্দেনলখণ্ড এলাকার পান্না জেলার এই খাদানে অতীতেও ম
শেষ আপডেট: 6 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: একটা নয়, তিনটে। খাদান খুঁড়তে গিয়ে তিন তিনটি হিরে পেলেন মধ্যপ্রদেশের এক শ্রমিক। আর রাতারাতি তিনি লাখপতি। কারণ, জানা গিয়েছে ওই তিনটি হিরের আনুমানিক দাম ৩০ থেকে ৩৫ লাখ টাকা। বুন্দেনলখণ্ড এলাকার পান্না জেলার এই খাদানে অতীতেও মিলেছে হিরের সন্ধান। এবার তেমনই তিন হিরে বদলে দিতে চলেছে এক খাদান শ্রমিকের ভাগ্য।
আরও পড়ুন
সুবল নামে ওই শ্রমিক খাদানে প্রতিদিনের মতোই কাজ করছিলেন। হঠাৎ একই জায়গায় পেয়ে যান তিনটি হিরে। পান্নার এই খনিটি হিরের জন্যই খ্যাত। কিছুদিন আগেই আরও এক শ্রমিক এই পান্নাতেই একটি হিরের খোঁজ পান। জানা গিয়েছে, সেটির ওজন ছিল ১০.৬৯ ক্যারাট। আর এবার সুবল নামে ওই শ্রমিক যে তিনটি হিরে পেয়েছেন তার মোট ওজন ৭.৫ ক্যারাট।
সংবাদসংস্থা জানিয়েছে, হিরে মেলার পরে সুবল স্থানীয় ডায়মন্ড অফিসারকে জমা দিয়েছেন। ওই এলাকার ডায়মন্ড অফিসার আর কে পাণ্ডে হিরে তিনটির ওজন জানিয়ে বলেন, এগুলি নিলাম করা হবে। তাতে যে টাকা মিলবে তার ১২ শতাংশ কর বাবদ কেটে নেওয়া হবে। বাকি টাকা পাবেন ওই শ্রমিক। তিনিই জানিয়েছেন, আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা পাওয়া যেতে পারে ওই তিনটি হিরে বিক্রি করে।