
শেষ আপডেট: 4 February 2023 07:56
দ্য ওয়াল ব্যুরো: জমি থেকে উচ্ছেদ করতে গিয়ে বিপাকে পড়ল পুলিশ। সরকারি জমিতে 'বেআইনিভাবে' দখল করার অভিযোগ ছিল, সেখানেই উচ্ছেদ অভিযান চালাতে বুলডোজার নিয়ে যায় পুলিশ। কিন্তু শেষে উত্তেজিত জনতার তাড়া খেয়ে পিছু ওঠে তারা (Mob Attacks Police Team)।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনীর ঝিতার ঝিতার খেরি গ্রামে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এলাকার একটি ৬ হাজার বর্গফুট সরকারি জমি ঘিরে দেওয়া হয়েছিল। এই দখলদারি নিয়ে গ্রামের মানুষের মধ্যে ছিল আপত্তি। গ্রামবাসীদের দাবি, ওই জমিতে অনেক অনুষ্ঠান করা যেত আগে, কিন্তু এখন তা করা যায় না। সরকারি দফতরে এই নিয়ে অভিযোগও জমা পড়েছে।
সেইসব অভিযোগ পেয়েই তৎপর হয় স্থানীয় প্রশাসন। শুক্রবার জমি থেকে উচ্ছেদ করতে মহকুমাশাসক সঞ্জয় সাহুর নেতৃত্বে বুলডোজার নিয়ে যায় পুলিশ। কিন্তু বুলডোজার নিয়ে উচ্ছেদ করতে গেলেই গোটা বাহিনীকে ঘিরে ধরে বেশ কয়েকজন। তাঁদের মধ্যে মহিলা-পুরুষ-বাচ্চা সকলেই ছিল।
এরপর আচমকাই পুলিশের দিকে ইট-পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। অতর্কিতে এই হামলার জন্য প্রস্তুত ছিল না পুলিশ। কোনওরকমে গাড়ির পিছনে গিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করে তারা। কিন্তু তাতেও রেহাই মেলেনি। অভিযোগ, বেশকয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। জানা গেছে, এই ঘটনায় বুলডোজারের চালক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আইনের কাজে বাধা দেওয়ার অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রেলে অনলাইনে টিকিট কাটেন? সেপ্টেম্বর থেকে পরিষেবায় আসছে আমূল পরিবর্তন, জানুন বিস্তারিত