Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'সিট তো জিতে বসেই আছি, এটা জাস্ট ফরমালিটি', নমিনেশন জমা দিয়েই বললেন মধুপর্ণা

"লড়াইটা খুব কঠিন না। ১৩ তারিখে দিদির হাতে সিটটা তুলে দিতে পারব।"

'সিট তো জিতে বসেই আছি, এটা জাস্ট ফরমালিটি', নমিনেশন জমা দিয়েই বললেন মধুপর্ণা

মধুপর্ণা ঠাকুর নমিনেশন জমা দেওয়ার পরে

শেষ আপডেট: 19 June 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ঠাকুমা বীণাপানিদেবীর ঘরে ঢুকতে বাধা পেয়ে জ্যাঠতুতো দাদা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন। তখন থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজর ছিল মধুপর্ণার দিকে। এবারে রাজনীতিতে আনকোরা ঠাকুর পরিবারের সদস্য মধুপর্ণা ঠাকুরকেই বাগদার উপনির্বাচনে টিকিট দিয়েছে তৃণমূল। বুধবার বনগাঁর মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। 

নীল সাদা শাড়ি পরে সকালে জেলাশাসক দফতরে পৌঁছে গেছিলেন মধুপর্ণা। এদিন তাঁর সঙ্গে ছিলেন মা মমতাবালা ঠাকুর ও দলীয় নেতাকর্মীরা। নমিনেশন জমা দেওয়ার পরে আত্মবিশ্বাসী মধুপর্ণা বলেন, "সিট তো আমরা জিতে বসেই আছি, এটা জাস্ট একটা ফরমালিটি। লড়াইটা খুব কঠিন না। ১৩ তারিখে দিদির হাতে সিটটা তুলে দিতে পারব।"

আগামী ১০ জুলাই বাগদায় উপনির্বাচন। রাজনীতিতে নবাগতা মধুপর্ণাকে প্রার্থী করার পরে প্রচারে নেমে পড়েছে তৃণমূল। ঠাকুরবাড়ির এই তরুণ সদস্যকে নিয়ে মতুয়া ভোট একজোট করার আশায় বুক বেঁধেছে রাজ্যের শাসকদল। এদিকে বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দল দেখা দিয়েছে। প্রার্থী নিয়ে বেজায় চটেছেন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ। তাঁরা প্রার্থী বদলের দাবি জানিয়েছেন। গেরুয়া শিবিরের এই অন্তর্কলহের সুযোগ নিতে চাইছে তৃণমূলও। 

২৬ বছরের তরুণী মধুপর্ণা সদ্য প্রাণিবিদ্যা নিয়ে স্নাতক হয়েছেন। প্রার্থী হিসাবে তৃণমূল তাঁর নাম ঘোষণার পরেই মধুপর্ণা জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে একেবারে আনকোরা হলেও রক্তে তাঁর রাজনীতি রয়েছে। নির্বাচনী ময়দানে নামতে তিনি একটুও দ্বিধাগ্রস্থ হননি। বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে তিনি কিছু ভাবছেন না এবং তাঁর জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী, এমনই দাবি ‘বড়মা’র নাতনির। ১৩ জুলাই বাগদার আসন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিতে পারবেন, এই ব্যাপারে তিনি নিশ্চিত।


```