Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলকাতা পুলিশের পাশে মদন! 'নেতার বাড়ির বাজার... কাজ করবে কখন?'

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মদন বলেন, "নেতার বাড়ির বাজার থেকে মিছিল সামলানো, সবই তো সামলাতে হচ্ছে কলকাতা পুলিশকে। তাহলে ওরা নিজেদের কাজটা করবে কখন?"

কলকাতা পুলিশের পাশে মদন! 'নেতার বাড়ির বাজার... কাজ করবে কখন?'

মদন মিত্র।

শেষ আপডেট: 19 November 2024 20:01

দ্য ওয়াল ব্যুরো: কসবা কাণ্ডকে সামনে রেখে কলকাতা পুলিশের সমালোচনায় মুখর রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে দলের বর্ষীয়ান নেতা, সাংসদ সৌগত রায়। পুলিশের ইন্টেলিজেন্স নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। এ ব্যাপারে অবশ্য সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বলা ভাল, দুঃসময়ে কলকাতা পুলিশের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের 'কালারফুল বয়'।

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মদন বলেন, "নেতার বাড়ির বাজার থেকে মিছিল সামলানো, সবই তো সামলাতে হচ্ছে কলকাতা পুলিশকে। তাহলে ওরা নিজেদের কাজটা করবে কখন?" খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। বলেছেন, "কলকাতা পুলিশ ওভারলোডেড। ইন্টেলিজেন্সে আরও লোক বাড়ালে ভাল হয়।"

কসবার অ্যাক্রোপলিস মল সংলগ্ন জনবহুল এলাকায় গত শুক্রবার ভর সন্ধেয় ফিল্মি কায়দায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফিরহাদ বলেছিলেন,  "এনাফ ইজ এনাফ! হোয়ার ইজ দ্য নেটওয়ার্ক?" ফিরহাদকে সমর্থন করে সৌগতও বলেছিলেন, "সুশান্তর ওপর হামলার ঘটনা আসলে পুলিশের ব্যর্থতা। পুলিশ সঠিকভাবে কাজ করছে না।"

এ প্রসঙ্গেই এদিন সাংবাদিকরা মদনের মতামত জানতে চান। সেখানেই কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "সৌগত রায়ের সিকিউরিটির কাজ সৌগতদাকে নিরাপত্তা দেওয়া, কিন্তু তাকে দিয়ে কী কী কাজ করানো হয়। সৌগতদা কি সেটা জানেন? বাজার করানো থেকে চুন, পান, রান্না, তাহলে সে সৌগতদার সিকিউরিটি দেবে কখন?"

খানিক থেমে মদন আরও বলেন, "তেমনই কলকাতা পুলিশকে,, চাকরি চুরি, ছাত্রদের দাবি, কে ঘর বানিয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে, কে কোথায় কমিশন খেয়েছে- সবেরই তদন্ত করতে হচ্ছে। সারাদিন এসব করতে হলে তাঁরা কাজ করবে কখন? রোজ রোজ শহরে মিছিল আসছে। পুলিশকে তার পুরো ব্যাটেলয়ন নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।"

নিজের দাবির সপক্ষে মদন এও বলেন, "কলকাতা পুলিশ সময় পেলে কাজ করে দেখিয়ে দিতে জানে! ১ দিন সময় পেয়েছিল. ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করে দেখিয়ে দিয়েছিল। কলকাতা পুলিশ আজকে যা বলে সিবিআই ৭৬ দিন পরে তাই বলে। সেটা তো আমরা দেখলাম।"


```