Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Lunar Eclipse: বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার, 'ব্লাড মুন' দেখবে পৃথিবী! কেন রক্তাভ হবে চাঁদ

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। তবে আর পাঁচটা চন্দ্রগ্রহণের থেকে এই গ্রহণ খানিক আলাদা। এবার গ্রহণের সময় দেখা যাবে ‘ব্লাড মুন’ (Blood Moon)। রক্তাভ লাল রঙের চাঁদ দেখতে

Lunar Eclipse: বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রবিবার, 'ব্লাড মুন' দেখবে পৃথিবী! কেন রক্তাভ হবে চাঁদ

শেষ আপডেট: 15 May 2022 06:13

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। তবে আর পাঁচটা চন্দ্রগ্রহণের থেকে এই গ্রহণ খানিক আলাদা। এবার গ্রহণের সময় দেখা যাবে ‘ব্লাড মুন’ (Blood Moon)। রক্তাভ লাল রঙের চাঁদ দেখতে মুখিয়ে আছেন মহাকাশপ্রেমীরা। বিজ্ঞানে উৎসুক মানুষজনও আজকের এই চন্দ্রগ্রহণ নিয়ে উত্তেজিত।

Lunar Eclipse

আরও পড়ুন: কিমের দেশে করোনাকে সামলানো যাচ্ছে না, তিন দিনে আক্রান্ত ৮ লক্ষের বেশি! ধুঁকছে উত্তর কোরিয়া

তবে চাঁদের এমন রূপ ভারত থেকে দেখা যাবে না। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ গ্রহণ (Lunar Eclipse) শুরু হবে। ভারতীয় সময়ে সেটা সোমবার সকাল ৮টার কাছাকাছি। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে আরও এক ঘণ্টা পর। রাত ১২.৫৩ মিনিট থেকে পূর্ণগ্রহণ দেখা যাবে, ভারতীয় সময়ে তা সকাল ১০.১৫। তাই এদেশের কোথাও ব্লাড মুন বা চন্দ্রগ্রহণ দেখা যাবে না খালি চোখে।

Lunar Eclipse

কীভাবে দেখবেন এই গ্রহণ (Lunar Eclipse)

অবশ্য তাতে হতাশ হওয়ার কারণ নেই। ভারতীয় শুধু নয়, পৃথিবীর যে কোনও প্রান্তে বসে যে কেউ এই অভিনব মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন নাসার সুবাদে। নাসা তাদের ওয়েবসাইটে এই গ্রহণের লাইভ টেলিকাস্ট করবে। সেখানে চোখ রাখলেই তাই সবটা স্পষ্ট করে দেখতে পাবেন সকলে।

Lunar Eclipse

এমনিতে এই চন্দ্রগ্রহণ এবং তার সুবাদে ব্লাড মুন দেখা যাবে দক্ষিণ আমেরিকার কিছু কিছু এলাকায়। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশেও ‘ব্লাড মুন’-এর ঝলক দেখা যাবে। রোম, ব্রাসেলস, লন্ডন, প্যারিস, হাভানা, জোহানেসবার্গ, মাদ্রিদ, ওয়াশিংটন ডিসি, গুয়াতেমালা, নিউ ইয়র্ক, শিকাগোর মতো শহর থেকেই এই গ্রহণ দেখা যাবে।

আরও পড়ুন: বেশি রাত জাগছেন? শরীর ঠিক রাখতে কী কী করবেন

Lunar Eclipse

মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন, আজকের গ্রহণের ব্লাড মুন দেখা যাবে, সে চাঁদের রূপ হবে আরও মোহময়ী। ঠিক চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে যাওয়ার আগে তা থেকে লাল আভা বের হবে। তাই এটার নাম দেওয়া হয়েছে ব্লাড মুন। বলা হচ্ছে, সূর্যের আলো যখন পৃথিবীতে এসে পড়ছে, তখন নীল এবং সবুজ রশ্মি চারদিকে ছড়িয়ে যায়। কিন্তু লাল আর কমলা রশ্মি দৃশ্যমান থাকে। এদিনের চন্দ্রগ্রহণের সময় লাল আলোর বিচ্ছুরণের কারণও এটাই।


```