Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! সাগরে অতি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির আশঙ্কা

আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা যত বাড়বে বৃষ্টির সম্ভাবনা ততই বাড়বে। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! সাগরে অতি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির আশঙ্কা

শেষ আপডেট: 16 November 2023 11:16

দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কিন্তু বল কি আজ বাইশ গজে আদৌ গড়াবে? আবহাওয়াবিদদের আশঙ্কা, বৃষ্টির জেরে বৃহস্পতিবারের ম্যাচ বিঘ্নিত হতে পারে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। ঝোড়ো হাওয়াও বইছে কোথাও কোথাও। কলকাতা-সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা যত বাড়বে বৃষ্টির সম্ভাবনা ততই বাড়বে। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় দক্ষিণবঙ্গেজানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই অতি গভীর নিম্নচাপ গতি পরিবর্তন করে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। শুক্রবার অর্থাৎ ১৭ নভেম্বর সকালে তা ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করবে।

এরপর আগামী শনিবার এই নিম্নচাপ উপকূল ধরে পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকে এগোবে। এর জেরে আগামী কয়েকদিন সমুদ্র বেশ উত্তাল থাকবে। তাই ১৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে ১৮ নভেম্বর, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে, এদিন ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতে।

তবে শুধু কলকাতা বা উপকূলীয় জেলাগুলি নয়, বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। ভারী বৃষ্টি, সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার সেই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, দুই বর্ধমান ও নদিয়াতেও।

কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯০ শতাংশ। সকাল থেকেই শহরের আকাশে সূর্যের দেখা নেই। বেশ মেঘলা আকাশ। বেলা যত গড়াবে, বৃষ্টির সম্ভাবনা ততই বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


```