Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, আগামী পাঁচ দিন ফের বৃষ্টিতে ভিজবে বাংলা

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি ফিরছে বাংলায়। কাল থেকে উত্তরবঙ্গে শুরু হবে বৃষ্টি, আর আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। কালীপুজো ও ভাইফোঁটার পর রাজ্যে আবারও ভিজে আবহাওয়ার সম্ভাবনা।

 

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, আগামী পাঁচ দিন ফের বৃষ্টিতে ভিজবে বাংলা

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 October 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো ও ভাইফোঁটা শুকনো কাটলেও এবার রাজ্যে ফিরছে বৃষ্টির মেজাজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল (শুক্রবার) থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে, আর আগামী সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে আগামী পাঁচ দিন রাজ্যে কোনও বড় ধরনের সতর্কবার্তা নেই।

আবহাওয়াবিদদের মতো, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রথম নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। অন্যদিকে, আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আগামীকাল (শুক্রবার) নিম্নচাপে পরিণত হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

এই সিস্টেমটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কতটা, সেদিকে কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবের আশঙ্কায় মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কতা জারি হতে পারে।

উত্তরবঙ্গে আগামীকাল (শুক্রবার) থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার মূলত পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও।

শনি ও রবিবার, এই দু'দিন বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচ জেলাতেই।

দক্ষিণবঙ্গে আজ ভাইফোঁটার দিন রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও, আগামী সপ্তাহে আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। ছটপুজোর সময়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা।

রবি ও সোমবার বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে।


```