Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

Weather Update: শৈত্যপ্রবাহের আশঙ্কায় সতর্কতা জারি রাজ্যের একাধিক জেলায়, আরও পারদ পতনের আভাস

গত কয়েক দিন ধরেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বারবার উঠে এসেছে উত্তুরে হাওয়ার কথা। এই শুষ্ক ও প্রবল হাওয়াই বাংলার শীতের ‘মাইলেজ’ বাড়িয়ে দিচ্ছে। 

Weather Update: শৈত্যপ্রবাহের আশঙ্কায় সতর্কতা জারি রাজ্যের একাধিক জেলায়, আরও পারদ পতনের আভাস

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 January 2026 16:07

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের জানুয়ারি ইতিমধ্যেই তাপমাত্রা পতনের (West Bengal Weather Update) নিরিখে নজির গড়তে শুরু করেছে। মঙ্গলবার মরশুমের শীতলতম দিনের সাক্ষী থেকেছে কলকাতা (Kolkata's Coldest Day)। শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে (Kolkata Winter)। আর এই অবস্থাতেই মিলছে আরও ঠান্ডা পড়ার পূর্বাভাস। এর নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপ (Low Depression)।

গত কয়েক দিন ধরেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বারবার উঠে এসেছে উত্তুরে হাওয়ার (Northernly Wind) কথা। এই শুষ্ক ও প্রবল হাওয়াই বাংলার শীতের ‘মাইলেজ’ বাড়িয়ে দিচ্ছে। বর্ষাকালে যে নিম্নচাপ টানা বৃষ্টি ও দুর্যোগ ডেকে আনে, শীতের মরশুমে সেই একই আবহাওয়াগত পরিস্থিতিই তৈরি করছে কনকনে ঠান্ডা (West Bengal Weather)।

ইতিমধ্যে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও তাপমাত্রা পতনের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে কোথাও কোথাও শৈত্যপ্রবাহও (Coldwave) দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের দুই জেলায় শৈত্যপ্রবাহের জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকেই পূর্ব বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। পূর্ব বর্ধমানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এবং বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। তবে উত্তরবঙ্গের কোনও জেলায় আপাতত শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়েছে। সারাদিন ধরে বইছে হিমেল উত্তুরে হাওয়া। যদিও আবহবিদরা স্পষ্ট করে দিচ্ছেন, ঠান্ডা মানেই শৈত্যপ্রবাহ (Coldwave) নয়। শৈত্যপ্রবাহের জন্য নির্দিষ্ট মাপকাঠি রয়েছে - কোনও এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হতে হবে এবং তা স্বাভাবিকের তুলনায় অন্তত ৪.৫ ডিগ্রি কম থাকতে হবে। এই পরিস্থিতি টানা দু’দিন বজায় থাকলেই শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়।

এদিকে, দক্ষিণবঙ্গের আট জেলা - হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী দিনে শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখা যেতে পারে। যদিও উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্র কিছুটা আলাদা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পার্বত্য জেলাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।

সব মিলিয়ে, নিম্নচাপের প্রভাবে উত্তুরে হাওয়ার জোরে বাংলার শীত আরও কয়েক দিন দাপট দেখাতে চলেছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, কনকনে ঠান্ডা আর কুয়াশার চাদরে জবুথবু থাকতে হবে গোটা রাজ্যকেই।


```