Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

লটারির টিকিট ঘিরে বনগাঁয় ধুন্ধুমার কাণ্ড! পুরস্কারের পরিবর্তে জুটল গণধোলাই

লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে খবরের শিরোনামে আসেন অনেকেই। এবার নকল লটারির টিকিট নিয়ে গিয়ে পুরস্কারে দাবি করে জনতার হাতে গণধোলাই খেল দুই যুবক!

লটারির টিকিট ঘিরে বনগাঁয় ধুন্ধুমার কাণ্ড! পুরস্কারের পরিবর্তে জুটল গণধোলাই

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 22 August 2024 22:25


দ্য ওয়াল ব্যুরো: লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে খবরের শিরোনামে আসেন অনেকেই। এবার নকল লটারির টিকিট নিয়ে গিয়ে পুরস্কারে দাবি করে জনতার হাতে গণধোলাই খেল দুই যুবক!

বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মতিগঞ্জ মোড়ের একটি লটারির দোকানে। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে আটক করেছে। ধৃতদের জেরা করে জাল লটারির টিকিট চক্রের হদিশ জানতে চাইছেন তদন্তকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন  মতিগঞ্জ মোড়ের একটি লটারির দোকানে এক যুবক এসে পুরস্কার জিতেছেন বলে দাবি করেন। দোকানদার তাঁর টিকিট নম্বর মিলিয়ে দেখার সময় হাজির হয় আরও এক যুবক। সে দাবি করে, তাঁর টিকিটে লটারি লেগেছে। দোকানদার দেখেন, দুটি টিকিটের নম্বরই এক! 
দোকানদার তাদেরকে দোকানে বসিয়ে পাশা্পাশি ব্যবসায়ীদের খবর দেন। এরপরই জাল লটারির টিকিট নিয়ে আসার অভিযোগে ওই দুই যুবককে গণধোলাই দেয় জনতা। খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে গিয়েছে।

বনগাঁর লটারি টিকিট বিক্রেতারা পুলিশকে জানিয়েছে, এই প্রথম নয়, এর আগেও জাল লটারির টিকিট নিয়ে এসে একাধিক যুবক পুরস্কার নিয়ে গিয়েছে। তাঁদের অভিযোগ, বনগাঁ জুড়ে জাল লটারির চক্র কাজ করছে। পুলিশ যথাযথভাবে তদন্ত করে ওই চক্রকে খুঁজে বের করুক। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```