Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকা ধার করে কাটা টিকিটে 'কোটিপতি' কলমিস্ত্রি! কোন্নগরের সুজিত এবার চিকিৎসা করাবেন স্ত্রীর

গত শনিবার কোন্নগর বাজার সংলগ্ন একটি কাউন্টার থেকে মাত্র ৩০ টাকায় লটারির টিকিট কাটেন তিনি। ফল প্রকাশের পরই দেখা যায়, সেই টিকিটে লেগেছে এক কোটি টাকার পুরস্কার।

টাকা ধার করে কাটা টিকিটে 'কোটিপতি' কলমিস্ত্রি! কোন্নগরের সুজিত এবার চিকিৎসা করাবেন স্ত্রীর

গার্গী দাস

শেষ আপডেট: 20 August 2025 23:42

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৩০ টাকার একটা লটারির টিকিট রাতারাতি পাল্টে দিল হুগলির এক সাধারণ পরিবারের ভাগ্য। কোন্নগর কানাইপুর কলোনির কলমিস্ত্রি সুজিত মণ্ডল এখন কোটিপতি।

গত শনিবার কোন্নগর বাজার সংলগ্ন একটি কাউন্টার থেকে মাত্র ৩০ টাকায় লটারির টিকিট কাটেন তিনি। ফল প্রকাশের পরই দেখা যায়, সেই টিকিটে লেগেছে এক কোটি টাকার পুরস্কার। প্রথমে বিশ্বাসই করতে পারেননি সুজিত। পরে নম্বর মিলিয়ে দেখেন, সত্যিই তাঁর টিকিটেই লেগেছে কোটির পুরস্কার।

পরিবারের আর্থিক টানাপড়েন চরমে। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে চলতে হিমশিম খেতে হয়। তার উপর স্ত্রীর কিডনির গুরুতর অসুখে দীর্ঘদিন ধরে চিকিৎসারত। সরকারি হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে নানা জায়গায় চিকিৎসার চেষ্টা করেছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারেননি। এবার লটারির টাকাতেই স্ত্রীর চিকিৎসা করাতে চান তিনি।

সুজিত বলেন, 'পুরস্কার জিতে ভাল লাগছে। ৪-৫ বছর ধরে টিকিট কেটে আসছি। কোটি টাকার পুরস্কার জিতব তা কখনও ভাবিনি। স্ত্রীর দু'টো কিডনিই খারাপ, এবার ওর চিকিৎসা করাতে পারব।'

লটারি বিক্রেতা জানান, সুজিত প্রায়ই দোকানে এসে ধারে টিকিট রেখে যেতেন। দোকানদার নাম লিখে টিকিট আলাদা করে রাখতেন ব্যাগে। এ বারও তাই হয়েছিল। তিনি জানান, সুজিতের কাছে এখনও ১৮০ টাকা বাকি আছে। যে টিকিটে লটারি লেগেছে, সেটি তাঁর ব্যাগেই ছিল। ফল বেরোতেই টিকিট ওঁর হাতে দিয়ে নিশ্চিন্ত হন। মজা করে বলেছেন, এবার ১৫ লক্ষ টাকা তাকেও দিতে হবে।


```