Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভূমিপূজনের প্রথম আমন্ত্রণ পেলেন অযোধ্যায় জমি নিয়ে মামলাকারী ইকবাল আনসারি

দ্য ওয়াল ব্যুরো : "আমার বিশ্বাস, প্রভু রামের ইচ্ছাতেই আমি প্রথম আমন্ত্রণপত্রটি পেয়েছি।" সোমবার এই মন্তব্য করেছেন অযোধ্যার জমি নিয়ে মামলাকারী ইকবাল আনসারি। সোমবার থেকে অযোধ্যায় ভূমিপূজন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। প্রথম আমন্ত্

ভূমিপূজনের প্রথম আমন্ত্রণ পেলেন অযোধ্যায় জমি নিয়ে মামলাকারী ইকবাল আনসারি

শেষ আপডেট: 3 August 2020 12:48

দ্য ওয়াল ব্যুরো : "আমার বিশ্বাস, প্রভু রামের ইচ্ছাতেই আমি প্রথম আমন্ত্রণপত্রটি পেয়েছি।" সোমবার এই মন্তব্য করেছেন অযোধ্যার জমি নিয়ে মামলাকারী ইকবাল আনসারি। সোমবার থেকে অযোধ্যায় ভূমিপূজন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। প্রথম আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে ইকবাল আনসারিকে। তিনি বলেন, "অযোধ্যায় হিন্দু ও মুসলিমরা শান্তিতে বসবাস করেন। অযোধ্যায় মন্দিরের জমিতে পুজো হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। আমিও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি।" পরে ইকবাল আনসারি বলেন, "যখন মন্দির তৈরি হবে, অযোধ্যার ভাগ্যই পাল্টে যাবে। এই শহর হয়ে উঠবে আরও সুন্দর। বিশ্বের নানা প্রান্ত থেকে তীর্থযাত্রীরা আসবেন। স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান হবে।" আনসারির মতে, অযোধ্যার মানুষ 'গঙ্গা-যমুনা সভ্যতায় বিশ্বাসী'। তিনি বলেন, "সারা বিশ্বই আশার ওপরে বেঁচে থাকে। আমি আগেই বলেছি, যদি ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাই, আমি যাব। অযোধ্যায় বিভিন্ন ধর্মের দেবদেবী পূজিত হন। এ হল সন্তদের জায়গা। এখানে যে রামমন্দির তৈরি হচ্ছে, তাতে আমি খুশি।" অযোধ্যায় ২.৭৭ একর জমির ওপরে দাঁড়িয়েছিল ষোড়শ শতকে নির্মিত বাবরি মসজিদ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা মসজিদটিকে ভেঙে ফেলে। তাদের বিশ্বাস, রামলালার জন্মস্থানের ওপরে ওই মসজিদ নির্মিত হয়েছিল। উত্তরপ্রদেশে এখন করোনা রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৩। এরই মধ্যে শুরু হচ্ছে মন্দির নির্মাণের কাজ। আগে যে আয়তনের মন্দির তৈরি হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে মন্দিরের আকার হতে চলেছে তার দ্বিগুণ। গতবছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ে রামমন্দির নির্মাণের পথ তৈরি হয়। শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে শহরে পাঁচ একর জমি দিতে হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "আমি বরাবরই ভাবতাম, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই রামমন্দির তৈরি হবে। মোদীর নেতৃত্বেই দেশে রামরাজ্য আসবে। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, ৪ ও ৫ অগাস্ট বাড়িতে মাটির প্রদীপ জ্বালান।" করোনায় আক্রান্ত হয়ে শিবরাজ সিং চৌহান এখন হাসপাতালে ভর্তি আছেন। একটি সূত্রে জানা গিয়েছে, ভূমিপূজনের সময় পাঁচজন থাকবেন মঞ্চে। প্রধানমন্ত্রী বাদে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহন্ত নিত্যগোপালদাস। মোট দেড়শ জনকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। প্রধানমন্ত্রী ৪০ কেজি ওজনের একটি রুপোর ইট দিয়ে রামমন্দির নির্মাণের প্রতীকি সূচনা করবেন। কয়েক দশক ধরে বিজেপি রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই মন্দির নির্মাণের কাজ শুরু হবে এতদিনে।

```