Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রামের অধিকার এবার চাইছেন ফারুক আবদুল্লাহ

দ্য ওয়াল ব্যুরো: গতবছর নভেম্বর মাসেই আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat ) জানিয়েছিলেন, ভারতে যারাই বসবাস করেন তারাই হিন্দু এবং সমস্ত ভারতীয়র ডিএনএ অভিন্ন। যে যেধরনেরই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করুক না কেন, তার ওপর হিন্দুত্বের (H

রামের অধিকার এবার চাইছেন ফারুক আবদুল্লাহ

শেষ আপডেট: 24 March 2023 10:12

দ্য ওয়াল ব্যুরো: গতবছর নভেম্বর মাসেই আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat ) জানিয়েছিলেন, ভারতে যারাই বসবাস করেন তারাই হিন্দু এবং সমস্ত ভারতীয়র ডিএনএ অভিন্ন। যে যেধরনেরই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করুক না কেন, তার ওপর হিন্দুত্বের (Hindutva) পরিচয় নির্ভর করে না। এই ঘোষণার পরই কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এর নেতা ফারুক আবদুল্লাহ ( Farooq Abdullah) জানিয়ে দিলেন রাম (Lord Ram) সকলের ভগবান, কোনও দল বা প্রতিষ্ঠানের নয়।

উধমপুরের প্যান্থার পার্টি আয়োজিত একটি জনসভায় বৃহস্পতিবার রাম নামের ব্যপ্তি বোঝাতে ফারুক বলেন, “রাম শুধু হিন্দুদের দেবতা নন। দয়া করে আপনাদের মন থেকে এই ভ্রান্ত ধারণা দূর করুন। ভগবান রাম সকলের ঈশ্বর। সে মুসলমান, খ্রিষ্টান, আমেরিকান বা রাশিয়ান যেই হোক যার তাঁর উপর বিশ্বাস আছে তিনি তারই ভগবান।“

ফারুকের এই ঘোষণা প্রথমবার নয়। মোহন ভাগবতের সম্প্রসারিত হিন্দুত্বের সংজ্ঞা নির্ধারণের পরপরই ন্যাশনাল কনফারেন্স নেতা রাম সম্পর্কিত তাঁর ভাবনা প্রকাশ করেন। কেন তিনি রামের উপর একচেটিয়া অধিকারের অবসান চাইছেন তার প্রচ্ছন্ন ইঙ্গিত দিতেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে বলেন, “যাঁরা বলেন তাঁরাই একমাত্র রামের ভক্ত, তাঁরা মূর্খ। তাঁরা শুধু চান রামের নামটি বিক্রি করতে। রামের প্রতি তাঁদের কোনও ভালোবাসা নেই, তাঁদের প্রকৃত ভালোবাসা ক্ষমতার প্রতি।“

ফারুক জানান, বিজেপি শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রাম নাম ব্যবহার করে। এর মূল উদ্দেশ্য দেশের সাধারণ মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের অনুরোধ করছি, মানুষের কাছে যান, তাদের ঘৃণার প্রচার করতে বারণ করুন।“

কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pundit) উপর জঙ্গিদের হামলা, উপত্যকা ছেড়ে হিন্দুদের দেশের অন্যত্র চলে যাওয়া প্রকারন্তরে যে বিজেপিকেই সর্ব্বভারতীয় স্তরে রাজনৈতিক ভাবে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে সেই বাস্তবতা বুঝতে ভুল হয়নি দীর্ঘদিনের পোড় খাওয়া নেতার। জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে বিজেপির হিন্দুত্বের ধার কিছুটা ভোঁতা করতেই ফারুকের এহেন মন্তব্য সে বিষয়ে প্রায় নিসন্দিগ্ধ রাজনৈতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে তাঁদের ধারণা জম্মু ও কাশ্মীরের হিন্দু ভোটের দিকে নজর রেখেই বিগত চারমাস ধরে রামের প্রতি আনুগত্য প্রদর্শন করে চলেছেন ফারুক।

মোদীর মন্ত্রী গ্রেফতারি এড়াতে হাইকোর্টে, ৯০০ কোটির দুর্নীতিতে অভিযুক্ত


```