Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রিগিং রুখতে মন্দিরে পুজো দিলেন সৌমিত্র! শুনে হেসে ফেললেন সুজাতা

প্রচার পর্বে বরাবরই বাকুযুদ্ধে জড়াতে দেখা গিয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যুযুধান দুই প্রার্থীকে। শনিবার ভোটের সকালেও সেই ধারা অব্যাহত রইল!

রিগিং রুখতে মন্দিরে পুজো দিলেন সৌমিত্র! শুনে হেসে ফেললেন সুজাতা

সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল।

শেষ আপডেট: 25 May 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো: প্রচার পর্বে বরাবরই বাকুযুদ্ধে জড়াতে দেখা গিয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যুযুধান দুই প্রার্থীকে। শনিবার ভোটের সকালেও সেই ধারা অব্যাহত রইল!

বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লড়ছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। সুজাতা তৃণমূলের প্রার্থী। 

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হলেও সকাল থেকে বিষ্ণুপুরের কিছু এলাকা থেকে বিক্ষিপ্তভাবে গোলমালের খবর সামনে আসে। সঙ্গে সঙ্গে পদক্ষেপও করে কেন্দ্রীয় বাহিনী। 

এসবের মাঝে সকাল সাড়ে ন'টা নাগাদ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে দেখা যায় সারেশ্বর বাবার মন্দিরে। সৌমিত্র বলেন, "সারেশ্বর বাবা খুব জাগ্রত। তাই বাবার কাছে পুজো দিয়ে গেলাম। এবার তৃণমূলের সব রিগিং বন্ধ হয়ে যাবে।"

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মন্দিরে যাওয়ার খবর শুনে প্রতিক্রিয়া দিতে গিয়ে হেসে ফেলেন সুজাতা। তৃণমূল প্রার্থীর কথায়, "এবারে আর এসব করে লাভ হবে না। ওকে কেউ বাঁচাতে পারবে না। কারণ, বিষ্ণপুরের মানুষ এবারে ওকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।"

একই সঙ্গে সুজাতার দাবি, "বিজেপি প্রার্থীকে প্রতিপক্ষ হিসেবেই মনে করছি না। কারণ, গত ১০ বছরে সাংসদ হিসেবে উনি এলাকায় কোনও কাজই করেননি।" 

যদিও সৌমিত্রর দাবি, বিষ্ণুপুরের মানুষ এবারেও তাঁকেই জয়ী করবেন। গত লোকসভা ভোটে সৌমিত্রর হয়ে ভোট প্রচার করতে দেখা গিয়েছিল সুজাতাকে। তারপরে অবশ্য বিষ্ণুপুরের রাজনীতিতে ঘটেছে বিস্তর বদল। বিবাহ বিচ্ছেদ ঘটেছে সৌমিত্র-সুজাতার। বাড়ির চারদেওয়াল ছেড়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন সুজাতা। এবার ভোটের ময়দানে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এখন দেখার আগামী পাঁচ বছরের জন্য জনতা কাকে বেছে নেন।


```