Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

হাসপাতালের গেটে তালা লাগাল পুলিশ, দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারলেন না লকেটরা

দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। হাসপাতালের গেট বন্ধ করে দেওয়ায় তুমুল বচসা বাধে তাঁর সঙ্গে পুলিশকর্মীদের।

হাসপাতালের গেটে তালা লাগাল পুলিশ, দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারলেন না লকেটরা

লকেট চট্টোপাধ্যায়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 October 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রবিবার হাসপাতালে ঢোকার চেষ্টা করতেই গেট বন্ধ করে দেন পুলিশকর্মীরা। এতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেত্রী-সহ দলের অন্যান্য নেতারা। তাঁরা প্রশ্ন তোলেন, কেন হাসপাতালে যেতে দেওয়া হচ্ছে না, কেন পুলিশ ভিতরে, অথচ সাধারণ মানুষ ও চিকিৎসকেরা বাইরে?

লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, 'এই বিল্ডিংয়ে ‘ইমার্জেন্সি’ লেখা আছে, অথচ গেট বন্ধ! ইমার্জেন্সি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকার কথা। কিন্তু পুলিশ ভিতরে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কেন পুলিশ থাকবে ভিতরে? ডাক্তাররা বাইরে, পুলিশ ভিতরে, এটা কোন রাজত্ব? এটা তো তৃণমূল নয়, তালিবানি রাজ চলছে এখানে। পাকিস্তানের মতো শাসন চলছে বাংলায়।'

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মেয়েদের রাতের বেলায় বাইরে না যাওয়াই ভাল। সেই প্রসঙ্গ টেনে লকেট বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মেয়েরা রাতে জঙ্গলে না যাক, পশুরা এসে খেয়ে নেবে। অথচ দেশের মহিলা সেনারা রাতে পাকিস্তানে ঢুকে আক্রমণ করেছে। আজ বাংলার মুখ্যমন্ত্রীই বলছেন, রাতে বেরোও না! বাংলার মেয়েরা পরের ভোটে ঠিক জবাব দেবে।'

প্রসঙ্গত, শুক্রবার রাতে দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। হাসপাতালের পিছনের নির্জন এলাকায় তাঁকে ধর্ষণ করা হয়। ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর বাবা জানিয়েছেন, মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চান, কারণ দুর্গাপুরে আর নিরাপত্তা নেই বলে মনে করছেন।

এই ঘটনায় ইতিমধ্যেই শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস এবং আপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁদের আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


```