Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিহারে ভোটগণনা লাইভ: তেজস্বীদের পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি, নীতীশ

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা। কোভিড বিধি মেনে কড়া নিরাপত্তার মধ্যে ৩৮টি জেলার ৫৫টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। রাজনৈতিক দল এগিয়ে জয়ী এনডিএ ১২১ ০০ মহাজোট ১১৩ ০০ এলজেপি ০০ ০০ অন্যান্য ০৯ ০০ &nb

বিহারে ভোটগণনা লাইভ: তেজস্বীদের পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি, নীতীশ

শেষ আপডেট: 9 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা। কোভিড বিধি মেনে কড়া নিরাপত্তার মধ্যে ৩৮টি জেলার ৫৫টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা।
রাজনৈতিক দল এগিয়ে জয়ী
এনডিএ ১২১ ০০
মহাজোট ১১৩ ০০
এলজেপি ০০ ০০
অন্যান্য ০৯ ০০
  শুরুতেই কিছুটা এগিয়ে গিয়েছিল মহাজোট। বিশেষ করে ভাল শুরু করে তেজস্বী যাদবের আরজেডি। কিন্তু কয়েক ঘণ্টা পর থেকেই বদলে যেতে থাকে ছবিটা। বাড়তে থাকে এনডিএ জোটের আসন সংখ্যা। সবথেকে বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে ১২১ আসনে। মহাজোট এগিয়ে রয়েছে ১১৩ আসনে। গণনার কাজে যুক্ত কর্মীদের মাস্ক পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। যাতে অশান্তি না হয় তার জন্য তৎপর প্রশাসন। গণনার জন্য ১৯ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করেছে নির্বাচন কমিশন। গড়ে তোলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। চতুর্থবারের জন্য কি ফের বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার? নাকি ১৫ বছর পরে ফের ক্ষমতার বদল হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তথা রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব উঠে আসবেন নতুন মুখ হিসেবে? বুথ ফেরত সমীক্ষায় কিন্তু তেমনটাই ইঙ্গিত। যদিও বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হবে বলেই দাবি করেছে বিজেপি ও জনতা দল ইউনাইটেড। এবার একাই লড়েছে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি। এবারের নির্বাচনের ফলে তাদের কী ভূমিকা হয় সেটাও দেখার। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় জিততে গেলে ১২২টি আসন পেতে হবে। সেই ম্যাজিক ফিগারের দিকে কে এগিয়ে যাবে সেটাই দেখার।

```